চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি ঠিক সময়ে এসেছি: আরিফুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র ১৪ বছর ৯ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। এরপর প্রায় এক যুগ চলে গেছে। আরিফুল হক যখন জাতীয় দলের ঠিকানা খুঁজে পেলেন, বয়স তখন ২৫। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে অভিষিক্ত এই অলরাউন্ডার মনে করেন নিজেকে মেলে ধরার এখনই উপযুক্ত সময়।

‘আমি মনে করি জাতীয় দলে খেলার জন্য ২৫-২৬ উপযুক্ত বয়স। ঘরোয়া ক্রিকেটে কয়েকটা মৌসুম খেলে অনেক কিছু শেখার থাকে। পরিস্থিতিগুলো বোঝা যায়। নতুন এসে বোঝাটা খুব কঠিন। অনেকে পারে, অনেকে আবার পারে না। এজন্য আমি মনে করি সঠিক সময়ে আমি এসেছি। এখন পারফরম্যান্স করাটা আমার হাতে।’

খুলনা টাইটানসের কয়েকটি ম্যাচে জয়ের নায়ক ছিলেন আরিফুল

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা আরিফুল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেকে মেলে ধরে নির্বাচকদের নজর কাড়েন। খুলনা টাইটানসের হয়ে তিন ম্যাচে ফিনিশিং নক এসেছিল তার ব্যাট থেকে। সেই সুবাদে জাতীয় দলে আসার আগেই বনে যান তারকা। লোয়ার মিডলঅর্ডারে ব্যাটিং, সঙ্গে মিডিয়াম পেস। আরিফুলের রোল মডেল অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। হতে চান বাংলাদেশের সেরা অলরাউন্ডারদের একজন। পাড়ি দিতে চান অনেক পথ।

‘ছোটবেলা থেকেই স্বপ্ন জাতীয় দলে খেলার। এটা অল্পতেই ভেঙে গেলে কষ্ট পাব। আমি চাই জাতীয় দলের জার্সিতে অনেকদিন খেলতে। আমার রোল মডেল ওয়াটসন। আমি বাংলাদেশের টপ অলরাউন্ডার হতে চাই। এটাই আমার একমাত্র স্বপ্ন।’
মূর্তিকারিগর

রংপুরের ছেলে আরিফুল স্বপ্নকে বাস্তব করার মনছবি আঁকছেন। আছেন কক্ষপথেই। শ্রীলঙ্কায় নিধাস ট্রফির দলেও থাকার সম্ভাবনা প্রবল।
এই কদিনে বুঝে গেছেন ঘরোয়া ক্রিকেট আর জাতীয় দলের পার্থক্য, ‘ড্রেসিংরুমে তফাত অনেক। বিপিএলে একরকম আর জাতীয় দলের ড্রেসিংরুম একরকম। এখানে পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকে। দেশের জন্য খেলা, অনেক বড় সম্মানের জায়গা। ড্রেসিংরুমে বড়-বড় খেলোয়াড়ের সঙ্গে থাকা। তাদের পরামর্শ নেওয়া। একজন নতুন খেলোয়াড়ের জন্য এগুলো নতুন কিছু। উপভোগ করছি। মানুষ এখন চিনছে। ভালো লাগে। আমি চাই, অনেক ভালো কিছু করতে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফুল হকবাংলাদেশ টি-টুয়েন্টি দল
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রেডিকশন মার্কেট দুই ফেভারিটকে চায় ফাইনালে, হিসাব বলে অন্য কথা

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT