আন্তর্জাতিক

আমি জীবিত আছি: মোল্লা মানসুর

আমি জীবিত আছি: মোল্লা মানসুর

আফগানিস্তানে তালেবানদের একটি নতুন অডিও বার্তায় তালেবান নেতা মোল্লা আকতার মানসুর তার মৃত্যুর খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

আফগান কর্তৃপক্ষ বুধবার জানিয়েছিল, পাকিস্তানে এক সংঘর্ষে আফগান তালেবান নেতা মোল্লা মানসুর নিহত হয়েছেন।

শনিবার প্রকাশিত ১৬ মিনিটের অডিও বার্তায় তালেবান নেতা তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, তারা যেনো গুজবে কান না দেন। এসব খবরকে তিনি ‘প্রপাগান্ডা’ বলে উল্লেখ করেছেন।

ভিডিও বার্তায় মানসুর বলেন, ‘আমি আমার বার্তা রেকর্ড করেছি সবাইকে জানানোর জন্য যে, আমি জীবিত আছি। কারো সাথেই আমার সাক্ষাৎ বা যুদ্ধ হয়নি এবং আমি কয়েকবছর যাবৎ কুচলাক (পাকিস্তান) যাচ্ছি না। সবই মিথ্যা এবং আমাদের বিরুদ্ধে ছড়ানো প্রোপাগান্ডা। এসব প্রোপাগান্ডাই প্রমাণ করে আমদের শত্রুরা কত দুর্বল।’

বিষয়:জঙ্গি তালেবান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…