আজ জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন। এ উপলক্ষে আজ মধ্যরাত থেকেই বন্ধু, সহকর্মী, ভক্ত আর শুভানুধ্যায়ীদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সকালে তিনি নিজেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন—
‘আল্লাহর এই দুনিয়ায় আমি একজন মুসাফির মাত্র। আপনারা জানেন একজন পরিব্রাজকের ঝুলিতে বলার মতো অনেক গল্প থাকে। আল্লাহকে ধন্যবাদ পৃথিবীতে কিছু লোককে রেখেছেন গল্প বলার জন্য আর কিছু লোককে রেখেছেন শোনার জন্য। সৌভাগ্যক্রমে আপনারা আমাকে বিশ্বাস করেছেন এবং সুযোগ দিয়েছেন আমার অবলা গল্পগুলা বলার জন্য। আমি কৃতজ্ঞ।
এই ভ্রমণে সামিল হওয়ার জন্য তিশার প্রতি কৃতজ্ঞ, আমার জীবনটা সত্য সত্যই সুন্দর করার জন্য! কৃতজ্ঞ বাবা মায়ের প্রতি, কৃতজ্ঞ সবার প্রতি, যারা প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে আমার জীবনটাকে সহজ, সুন্দর, আনন্দময় করেছেন।’
মোস্তফা সরয়ার ফারুকীর পোস্ট :








