চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি কখনই এই সন্ধ্যার কথা ভুলবো না: টম ক্রুজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৯, মে ২০২২
বিনোদন
A A

১৭ মে থেকে বসেছে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর। ১৮ মে ছিল ‘টপ গান: ম্যাভরিক’ সিনেমার প্রিমিয়ার শো। ৩০ বছর পর কানে অংশ নিয়েছেন টম, এই উপলক্ষে অভিনেতাকে বিশেষ সম্মাননা দেয় উৎসব কর্তৃপক্ষ। এই আয়োজনের নাম ছিল ‘টম ক্রুজ: অ্যা ট্রিবিউট’।

টম ক্রুজের সম্মানে আটটি ফরাসি ফাইটার জেট উড়েছে আকাশে। বিমান থেকে ছাড়া হয়েছে নীল, সাদা ও লাল ধোঁয়া। এরপর সম্মানসূচক স্বর্ণপাম দেয়া হয় অভিনেতাকে।

স্বর্ণপাম গ্রহণের জন্য মঞ্চে ওঠার সময়েও তাকে বিশেষ সম্মান প্রদর্শন করে স্কোয়াড্রন। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে টম ক্রুজের হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন কান উৎসবের বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর।

টম ক্রুজ বলেন, ‘দারুণ সন্ধ্যা, দারুণ সময়। সবাইকে দুচোখ ভরে দেখছি। ৩৬ বছর পেড়িয়ে গেছে আর এই ছবি নিয়ে দুই বছর অপেক্ষা করতে হয়েছে মহামারীর জন্য। আমি কখনই এই সন্ধ্যার কথা ভুলবো না।’

অভিনেতা আরও বলেন, ‘আমরা এই ছবিগুলো তৈরি করি আপনাদের জন্য। আমি আপনাদের সব সমাগমে, সব মুহূর্তেই আছি।’

Reneta

সম্মানসূচক স্বর্ণপাম প্রদানের পরে ছিল ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির প্রদর্শনী শেষে ২ হাজার ৩০০ আসনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে সবাই পাঁচ মিনিট ‘স্ট্যান্ডিং ওভেশন’ জানিয়েছেন।

তিন দশক আগে ৪৫তম কান উৎসবে সমাপনীতে দেখানো হয়েছিল টম ক্রুজের ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’। রন হাওয়ার্ড পরিচালিত ছবিটি ছিল প্রতিযোগিতা শাখার বাইরে। -ডেডলাইন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানকান চলচ্চিত্র উৎসবটপ গান: ম্যাভরিকটম ক্রুজলিড বিনোদনস্বর্ণপাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেল-পেঁয়াজের পর বাড়ছে মাছ-রসুনের দাম

পরবর্তী

‘আরেকটা উইকেট বের করতে পারলে ফল অন্যরকম হতে পারত’

পরবর্তী

‘আরেকটা উইকেট বের করতে পারলে ফল অন্যরকম হতে পারত’

সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT