বিনোদন

আমিশার পিছু নিয়ে বাড়িতে ভক্ত

বিমানবন্দরে আমিশা প্যাটেল

বিমানবন্দরে আমিশা প্যাটেল

এয়ারপোর্টে প্রিয় তারকাকে এক নজর দেখার চেষ্টা করা খুবই স্বাভাবিক। আমিশা প্যাটেলের সঙ্গেও ঘটেছে এমন ঘটনা। তবে এবার ভক্ত তার তার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত এসে হাজির হয়েছেন।

দিল্লীতে একটি শো করে মুম্বাই ফিরেছেন আমিশা। ধবধবে সাদা রঙের হুডি এবং জিনস পরে এয়ারপোর্টে নামলেন তিনি। নামতেই ফ্যানরা ঘিরে ধরে তাকে। একেকজনের একেক আবদার। কেউ অটোগ্রাফ চায় আবার কেউ সেলফি তুলতে চায়।

বিপত্তি ঘটল বাড়ি ফেরার পথে। এক ফ্যান আমিশার পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। শুধু তা-ই নয়, সারা রাত বাড়ির দরজায় বসে কাটিয়ে দেয় সেই ভক্ত আমিশাকে এক নজর দেখার আশায়। সকালে আমিশার প্রহরীরা তাকে পুলিশের ভয় দেখিয়ে দরজা থেকে সরায়। এই ঘটনায় খুবই বিরক্ত হয়েছেন আমিশা। মিড-ডে।

বিষয়:এয়ারপোর্ট প্যাটেল ভক্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…