চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার গুলিতে নিহত একবার ক্রসফায়ারে বেঁচে যাওয়া আমির?

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:২৫ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
অপরাধ
A A

কেরাণীগঞ্জে শিশু পরাগ অপহরণ মামলার প্রধান আসামী নিহত সন্ত্রাসী মোক্তার হোসেন আমির ওরফে ল্যাংড়া আমির পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ না সহযোগীদের গুলিতে নিহত হয়েছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান।

মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার জনসন রোডে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমির কোন পক্ষের গুলিতে নিহত হয়েছে সেটি তদন্তের পরই বলা যাবে। কারণ এটি লাইন অব এক্সচেঞ্জের বিষয়। সে কোন দিক দিয়ে পালাতে গিয়ে কার গুলিতে নিহত হয়েছে সেটা বলা মুশকিল।

‘তদন্তের আগে তা বলা যাচ্ছে না।’

পুলিশ সুপার বলেন, আমির নিজেই গডফাদার ছিল তবে আমিরের গডফাদারদের চিহ্নিত করা যায়নি। টেকনোলজি ব্যবহার করে আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের শনাক্ত করা গেলেই অবশ্যই গ্রেফতার করা যাবে।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (৩১ জুলাই) বাগেরহাট জেলার শরণখোলা থেকে সন্ত্রাসী আমিরকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে পুলিশকে জানায়, তার ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ কেরাণীগঞ্জের মীরেরবাগ ওরিয়েন্টাল টেক্সটাইল মিলের পাশের একটি স্থানে মজুদ আছে।আমিরের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে সাথে নিয়েই মীরেরবাগ এলাকায় অস্ত্র উদ্ধার করতে অভিযান চালায় পুলিশ। সেসময় আমিরের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং আমিরকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় জানিয়ে এসপি বলেন, পরে তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও প্রায় ২৪ ইঞ্চি লম্বা দুটি  ছোরা উদ্ধার করা হয় বলেও জানান ঢাকার পুলিশ সুপার।

সন্ত্রাসী আমির বিভিন্ন থানায় দায়ের করা ১৪টি মামলার প্রধান আসামি জানিয়ে পুলিশ সুপার বলেন, আলোচিত পরাগ অপহরণ মামলাসহ ২টি খুন, ২টি অপহরণ, ৩টি অস্ত্র মামলা, ২টি পুলিশ অ্যাসল্ট, ১টি পুলিশ হেফাজত থেকে পালানো , ৩টি চাঁদা দাবী ও গুলি করে আহত করার মামলাসহ মোট ১৪টি মামলার প্রধান আসামি এই আমির। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে।

পুলিশ সুপার বলেন: আগে থেকেই আমিরের নামে হত্যা মামলা থাকলেও মূলত আলোচনায় আসে ২০১২ সালের ১১ নভেম্বর। সেদিন বাসার সামনে থেকে মা, বোন আর গাড়িচালককে গুলি করে শিশু পরাগ মণ্ডলকে অপহরণ করে আমির। পরাগ অপহরণের ১৪ দিনের মাথায় ২৩ নভেম্বর অপহরণ মামলার প্রধান আসামি মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমির টঙ্গীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে খবর বের হয়।

পরে জানা যায়, মাথায় গুলিবিদ্ধ হলেও বেঁচে আছে আমির। সুস্থ হয়ে কারাগারে অবস্থানের একপর্যায়ে ২০১৬ সালের ১১ আগস্ট ঢাকার আদালতের হাজতখানা থেকে পুলিশকে ধোঁকা দিয়ে সে পালিয়ে যায়।

ট্যাগ: কেরানীগঞ্জ-আমির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবকে ‘ধাওয়া’ করছেন স্টোকস

পরবর্তী

অপারেশন শেষে জোড়া লাগা জমজ তোফা তহুরার জ্ঞান ফিরেছে

পরবর্তী
তোফা-তহুরা

অপারেশন শেষে জোড়া লাগা জমজ তোফা তহুরার জ্ঞান ফিরেছে

জলাবদ্ধতার পর চট্টগ্রামে বেহাল সড়ক

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT