চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলাবদ্ধতার পর চট্টগ্রামে বেহাল সড়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
চট্টগ্রাম, জনপদ
A A

চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ব্যুরো:  সাম্প্রতিক জলাবদ্ধতার বিড়ম্বনার পর চট্টগ্রাম নগরবাসী এখন বিধ্বস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থার শিকার। বেশির ভাগ সড়কে পিচ উঠে যাওয়ায় খানাখন্দে চরম ঝুুঁকি নিয়ে চলছে যানবাহন। চট্টগ্রাম সিটি মেয়র এজন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বর্ষা শেষে সকল সড়ক সংস্কার ও মেরামতের ঘোষণা দিয়েছেন।

চট্টগ্রাম মহানগরে পিচ ঢালা এবং কংক্রিট সড়কের সংখ্যা ২৩শ ৭৪ টি। যার দৈর্ঘ্য ৯শ ৮৫ কিলোমিটার। ব্রিক সলিং সড়ক ২শ ৩টি। অবিরাম বর্ষা এবং বারে বারে জলাবদ্ধতার কারণে সবকটি সড়ক বড় বড় গর্ত ও খানাখন্দে বিপর্যস্ত। চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে ভয়াবহ যানজট হচ্ছে। সিটি কর্পোরেশন এসব সড়কে ইট বালি দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করছে।

চট্টগ্রাম সিটি মেয়র জানিয়েছেন, সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ৭শ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ৫শ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি দেয়া হয়েছে। আগামী ৬/৭ মাসে সব মেরামত শেষ হবে বলে জানান মেয়র।

Banglabid

তবে নগরবাসী এখন আর আশ্বাসের বাণী শুনতে চায় না। চায় জলাবদ্ধতা ও যাতায়াতে দুর্ভোগের দ্রুত অবসান।

আরও দেখুন চৌধুরী ফরিদের ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামসড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT