বিনোদন

আমিরকে একযোগে করোনা ও কারিনাকে সামলাতে হয়েছে!

কৃষি মাঠে বসে দুই ব্যক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ব্যক্তি কৃষি মাঠে বসে আলোচনা করছেন, পেছনে সবুজ ফসলের ক্ষেত ও আকাশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। দারুণ অভিনয় দিয়ে যেমন তিনি সবাইকে মুগ্ধ করেন, তেমনি তার রসবোধের কথাও কারো অজানা নয়। এবার তার আসন্ন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিং অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আরো একবার রসবোধের পরিচয় দেন আমির।

সম্প্রতি সোশাল মিডিয়ায় অভিনেতার ফ্যান ক্লাব থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের অভিজ্ঞতা স্ত্রী কিরণ রাওকে পাশে বসিয়ে শেয়ার করেন আমির।

শুটিং চলাকালীন কয়েক দফায় করোনার কারণে পরিকল্পনা পরিবর্তন করতে হয়। সেইসঙ্গে শুটিং চলাকালীন এই ছবির নায়িকা কারিনা কাপুর বাস্তবে সন্তানসম্ভবা হন। আমির সেই প্রসঙ্গটিই মজা করে এক পর্যায়ে বলেন, ‘একে করোনার কারণে গোটা বিশ্বের পাল্টে যাওয়ার সঙ্গে স্বাভাবিকভাবেই বদলে গেছিল আমাদের ছবি তৈরির সমস্ত পরিকল্পনা। এরপর ফের একবার শুটিং শুরু করলেও করোনার ব্যাপারে সতর্ক থাকতে হচ্ছিল সবসময়। এরপর আবার ‘নতুন হাওয়া’ হিসেবে জানা গেল কারিনার এই খবর! বাইরের সবাই যেখানে শুধুমাত্র করোনার বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছিলো, আমরা তখন করোনা আর কারিনা এই দু’জনকেই সামলাতে হিমশিম খাচ্ছিলাম!’

হলিউড তারকা টম হ্যাঙ্কস অভিনীত অস্কারপ্রাপ্ত ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এ ছবিতে টম হ্যাঙ্কসের চরিত্রেই দেখা যাবে আমিরকে। আমিরের বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন কারিনা কাপুর।  

শুটিং অভিজ্ঞতা বর্ণনা শেষে আমির জানান সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ক্রিসমাসের সময় বড়পর্দায় মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’।

বিষয়:কারিনা কাপুর টম হ্যাঙ্কস ফরেস্ট গাম্প বলিউড লাল সিং চাড্ডা শুটিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…