চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার সিনেমার নাম হবে ‘দ্য গ্রেট প্রিজনার: বঙ্গবন্ধু’: মাসুদ পথিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা কবি মাসুদ পথিক তার ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ১১ টি পুরস্কার পেয়েছেন। ‘মায়া দ্য লস্ট মাদার’ নামের সিনেমাটি নির্মাণ শেষে মুক্তির অপেক্ষায়। এবং ‘কবিগাছ’, ‘বক দ্য সিনেমা’ ও জীবনানন্দ দাশকে নিয়ে ‘লাশকাটা ঘর’ নামের সিনেমা নির্মানাধীন। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি নির্মাতা মাসুদ পথিক:

আপনি কবি বলেই কি আপনার সিনেমা জুড়ে কবিতার প্রভাব?
আমি মূলত কবি। কবিতাই আমার অভীষ্ট। আর আমি সিনেমাকেও কবিতাই মনে করি। ভালো সিনেমা মানেই কাব্যিক ইমেজ। কাব্যিক ডিটেইল। ইমেজিক মনতাজ। পোয়েটিক র’রিয়ালিজম।

আপনার ‘মায়া দ্য লস্ট মাদার’ আপডেট কী?
‘মায়া দ্য লস্ট মাদার’ নির্মাণ শেষ। সুবিধাজনক সময় রিলিজ দিবো। সেটা অবশ্যই ২০১৮ সালে হবে।

মুক্তির অপেক্ষায় ‘মায় দ্য লস্ট মাদার’

অনেক আগে ঘোষণা দিয়েছেন ‘কবিগাছ’ ও ‘বক দ্য সিনেমা’ এবং ‘লাশকাটা ঘর’ নামে সিনেমা নির্মাণ করবেন। এগুলোর কাজ কবে থেকে শুরু করবেন?
‘বক দ্য সিনেমা’ অচিরেই শুটিং শুরু হবে। প্রি-প্রোডাকশনের কাজ শেষ, এখন ডেট ঠিক করে শুটিংয়ে যাবার পালা। বিশেষ করে সেট নির্মাণ চলছে। আর কিছু চরিত্রকে প্রস্তুত করছি বাস্তব, র’গেটাপের জন্য।

Banglabid

বঙ্গবন্ধুকে নিয়ে আপনার গবেষণার কতদূর? তাকে নিয়ে সিনেমা নির্মাণের কথা বলেছিলেন একসময়?
আমি ১৮ বছর ধরে  সম্পাদনায় যুক্ত ছিলাম। বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিক এই মুখপত্র কলেবর বেশ, এবং নানন্দিক।

তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তথ্যচিত্র ‘আলোর পথের সারথি’ নির্মাণ করেছি। এখানেও গবেষণা করতে হয়েছে। যা প্রস্তুতির একটা অংশ। মূলত আমার লক্ষ্য হলো ‘বঙ্গবন্ধু’-কে নিয়ে সিনেমা নির্মাণ। এর জন্য আমি নিজেকে ছাড়াও আরো ১১জন গবেষক নিয়োগ করেছি। যদি অনুমতি ও প্রযোজক পাই তবে সিনেমার কাজ শুরু করে দিবো।

‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির বিহাইন্ড দ্য সিনে মাসুদ পথিকের সাথে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা ইতিমধ্যে সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আপনি নিশ্চয় জানেন এটা? আপনার সিনেমা কেমন হবে?
জানি। আমি শুভকামনা জানাবো এমন অসাধারণ উদ্যোগকে। আসলে বঙ্গবন্ধুকে নিয়ে একাধিক সিনেমা হতে পারে। আমি আমার মতোই নির্মাণ করবো। আশা করি আমারটা আলদা টাইপ হবে। কেননা আমি বঙ্গবন্ধুকে পারিবারিকভাবেই ধারণ করি। বিশেষ করে তার ফেলোসফি, স্পিরিট, কমিটমেন্ট, লিডারশীপকে গভীরভাবে, ডেপথে গিয়ে ধরতে চাই। মূলত দার্শনিক চৈতন্য এটাই মূল হবে। আর এটা মন ও মননে বঙ্গবন্ধুর প্রতি প্রেম না থাকলে ধরা সম্ভব না। অনেকে অনেক উদ্দেশ্যে তাঁকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চাইতেই পারে।

Reneta

সিনেমার স্ক্রিপ্ট, নাম এগুলো নিয়ে কিছু ভেবেছেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে আমার নির্মিতব্য সিনেমার নাম হবে ‘দ্য গ্রেট প্রিজনার: বঙ্গবন্ধু’। আমি একদম সরল বয়োপিক নির্মাণ করতে চাই না। আমি স্পিরিট অব ফেলোসফির রুটে বাঙালির মুক্তিকে দেখতে চাই। আর এর ধরন হবে, ডকু-বায়ো-ফিচার।

ধন্যবাদ আপনাকে…
চ্যানেল আই অনলাইনকেও ধন্যবাদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুমাসুদ পথিকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT