চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বাসায় তার আর আসা হলো না: ববিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ন ২১, আগস্ট ২০১৭
বিনোদন
A A
ববিতা ও রাজ্জাক

ববিতা ও রাজ্জাক

১৯৬৮ সালে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন ববিতা। এই চলচ্চিত্রে তিনি রাজ্জাক আর সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। এরপর রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ছবিতে অভিনয় করেন ববিতা। আজ নায়করাজ রাজ্জাকের মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে যান। মুঠোফোনে বললেন, ‘আমি এখনো স্বাভাবিক হতে পারছি না। কী বলব তার সম্পর্কে! বলে শেষ করা যাবে না।’

জহির রায়হানের হাত ধরে চলচ্চিত্রে এসেছেন রাজ্জাক আর ববিতা। বললেন, ‘রাজ্জাক ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা এমন ছিল যেন আমরা একটা পরিবার। জহির ভাইয়ের বাসায় একসঙ্গে কত আড্ডা দিয়েছি। আমার যে কোনো বিষয়ে রাজ্জাক ভাইকে জানাতাম। পরামর্শ নিতাম। আমাদের সম্পর্কটা অন্যরকম ছিল। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির ইনস্টিটিউশন ছিলেন। তিনি ছিলেন একজন মেন্টর, একজন দার্শনিক।’

সম্প্রতি রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে কথা হয় ববিতার। বললেন, ‘কয়েকদিন আগে রাজ্জাক ভাইকে ফোন করে বলেছি, রাজ্জাক ভাই আমি নিজে এসে আপনাকে আর ভাবিকে আমার বাসায় নিয়ে আসব। আমি আপনাকে নিজ হাতে রান্না করে খাওয়াতে চাই। শুনে রাজ্জাক ভাই বললেন, আমি থাইল্যান্ড যাচ্ছি ঘুরতে। ফিরে আসার পর তুমি এসো। কিন্তু আমার বাসায় তার আর আসা হলো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ববিতারাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

সুনামগঞ্জে হাজারো কৃষকের চেষ্টায় রক্ষা পেলো ৯ হাজার হেক্টর জমির ধান

এপ্রিল ১৬, ২০২৬

চীনা স্যাটেলাইটে নজরদারি করে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা!

এপ্রিল ১৬, ২০২৬

কামাভিঙ্গার লাল কার্ড ‘একটি তামাশা’

এপ্রিল ১৬, ২০২৬

নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই দুর্বল অবস্থায় রয়েছে ইরানের অর্থনীতি

এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানে দ্বিতীয় দফায় আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT