চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাজনে অগ্নিকাণ্ড: লিওনার্দো’র প্রশ্ন, মিডিয়া কেন চুপ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৯
বিনোদন
A A

এক সপ্তাহের বেশি সময় ধরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ছে বিশ্বের সবচেয়ে বড় বন আমাজন। যা নিয়ে উদ্বিগ্ন এখন সারা বিশ্বের জনগণ। বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা বলেছেন বিশ্বের সচেতন তারকারা।

সম্প্রতি বিষয়টিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করেছেন হলিউডের সুপারস্টার অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। শুধু তাই নয়, এমন অগ্নিকাণ্ডে মিডিয়ার নিরবতা নিয়েও প্রশ্ন তুলেন ‘টাইটানিক’ খ্যাত এই তারকা।

আমাজন পোড়ার একটি ছবি দিয়ে লিও লিখেন, পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজনকে। অথচ এটি পুড়ছে দুই সপ্তাহ ধরে, কিন্তু কোনো মিডিয়া কাভারেজ নেই। এটা কেন?

Banglabid

প্রকৃতি নিয়ে বরাবরই সোচ্চার লিওনার্দো। এরআগেও আমাজন নিয়ে কথা বলেছেন তিনি। তার এমন সচেতনতার বিষয়টি বিশ্বের অন্য তারকাদেরও আমাজন নিয়ে সোচ্চার হতে যেনো সাহসী করে দিলো।

আর এ কারণেই বোধহয় আমাজন নিয়ে সোশাল মিডিয়ায় কথা বলতে দেখা গেছে বলিউড তারকাদেরও!

লিওনার্দো’র পোস্টটি শেয়ার করে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট টুইটারে লিখেন: এটি সত্যিই হৃদয় বিদারক। যেখানে ছবিগুলোতে দেখা যাচ্ছে কীভাবে আমাজনের সবুজ গাছপালাগুলো পুড়ে ধূসর রঙ ধারণ করছে।

Reneta

বিষয়টি চোখ এড়ায়নি বলিউড অভিনেতা অর্জুন কাপুরের ও। তিনি টুইটারে লিখেছেন, আমাজন রেইনফরেস্টে আগুন খুবই ভীতিকর বিষয়। এটি যে সারা বিশ্বের উপর কী মারাত্মক প্রভাব ফেলতে পারে তা আমাদের কল্পনার বাইরে। সত্যিই বিষয়টি দুঃখজনক।

পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজনে অগ্নিকাণ্ডের বিষয়ে মুখ খুলেছেন বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমারও। তিনি টুইটে লিখেছেন যে, দুই সপ্তাহেরও বেশি সময় যাবত আগুনে পুড়ছে আমাজন রেইনফরেস্ট, যা সত্যিই হৃদয় বিদারক ও আশংকাজনক। পৃথিবীতে যতটুকু অক্সিজেন আছে তার ২০ শতাংশ আসে আমাজন বন থেকে। তবে এবার এই কারণেই পৃথিবীর জলবায়ু অনেকাংশে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের করনীয় কিছুই থাকবে না।

আমাজন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে তিনি বিশ্বমিডিয়ার নিরবতা ভেঙে সরব হওয়ার আহ্বান জানান।

এছাড়াও বর্তমান সময়ের তুখোড় অভিনেতা আয়ুষ্মান খুরানাও আমাজন পুড়ে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা

পরবর্তী

ম্যানইউতে ‘বলির পাঠা’ ‍লুকাকু-পগবা-সানচেজ!

পরবর্তী

ম্যানইউতে ‘বলির পাঠা’ ‍লুকাকু-পগবা-সানচেজ!

প্রধানমন্ত্রীর ভারত সফরে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা হবে: কাদের

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT