চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা ৫% ভালোবাসা পেলে বিনিময়ে ৫০০% ভালোবাসা দেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

কলকাতার রায়গঞ্জের ঘটনার প্রভাব পড়েছে ঢাকাতেও। গেল মঙ্গলবার চিত্রনায়ক ফেরদৌস কালো তালিকাভুক্ত হয়ে দেশে ফেরার নির্দেশনা পাওয়ার বিষয়টি সচেতন করেছে বাংলাদেশের অনেক তারকাকে। কেউ কেউ বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। আবার অনেকে এই ঘটনায় নিজেকে না জড়িয়ে নিরব আছেন। এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র সঙ্গে কথা বলেছেন জয়া আহসান, নুসরাত ফারিয়া ও বিদ্যা সিনহা মিম।

অভিনেত্রী জয়া আহসান জানান, মঙ্গলবারের ঘটনার পর থেকে অসংখ্য মেসেজ আসছে। তিনি বলেন, ‘অনেক মেসেজ পেয়েছি। যারা আমাকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জানাতে চাই, আমি এখন ঢাকায় কাজ করছি। আমি বাংলাদেশের বাঙালি। কলকাতায় আমার কাজ করার কারণ হলো, আমি মনে করি সেখানে ফিল্মের জন্য কিছু দেয়ার সুযোগ আছে।

তিনি আরো বলেন, ভারতকে সম্মান করি এবং ভারতের সিনেমাপ্রেমি মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। শিল্পীর কাজ হলো শিল্পের আদানপ্রদানের মাধ্যমে দুই দেশের মাঝে বন্ধন তৈরি করা। আমারও মূল লক্ষ্য সেটাই। কেউ চাইবে না দেশের বাইরের কেউ দেশের রাজনীতিতে সম্পৃক্ত হোক। বাংলাদেশের নাগরিকের যেমন ভারতের রাজনীতিতে অংশ নেয়া উচিত নয়, ভারতের নাগরিকদেরও বাংলাদেশের রাজনীতি সম্পর্কে স্বচ্ছ থাকা উচিত। অভিনয়ের বাইরে আর কোনো কিছুতেই আমার আগ্রহ নেই এবং আমি এমনই থাকতে চাই।

জয়া বর্তমানে বঙ্গমাতা আন্তর্জাতিক মহিলা গোল্ডকাপের শুভেচ্ছা দূত হিসেবে প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত আছেন। মে মাসে কলকাতায় মুক্তি পাবে জয়ার ছবি ‘কণ্ঠ’। কিছুদিন পরেই কলকাতায় যাওয়ার কথা জয়ার।

বিরস দাসগুপ্তের ‘বিবাহ অভিযান’ ছবিতে মিমি চক্রবর্তীর যায়গায় কাজ করছেন নুসরাত ফারিয়া। তবে তিনি এখন ঢাকায়। জানালেন, ঘটনা সম্পর্কে জেনেছেন। তিনি বলেন, ‘খুবই মন খারাপ হয়েছে। ফেরদৌস আমার পারিবারিক বন্ধু। আমার সব প্রচারণায় তিনি থাকেন। এটা নিশ্চিত যে আবেগের কারণে এই ঘটনা ঘটেছে। অন্য দেশ থেকে এসে অবশ্য সেই দেশের নিয়ম মানা উচিত।

সৃজিত মুখার্জির ‘ইয়েতি অভিযান’-এ কাজ করেছিলেন বিদ্যা সিনহা সাহা মীম। তিনি বলেন, ‘আমি ফেরদৌস ভাইকে চিনি বহু বছর ধরে। তিনি কলকাতাকে ভালবাসেন। তিনি যা করেছেন, ভালোবাসার যায়গা থেকেই করেছেন। আমরা বাংলাদেশিরা ৫% ভালোবাসা পেলে বিনিময়ে ৫০০% ভালোবাসা ফেরত দেই। যে কোনো দেশের নিয়ম সম্পর্কে জানা থাকা গুরুত্বপূর্ণ। প্রচারণায় যদি ভিনদেশিদের অংশ নেয়ার নিয়ম না থাকে, তাহলে সেটা মেনে চলা উচিত। এমন বিতর্কে তার জড়িয়ে যাওয়ার বিষয়টি সত্যিই দুঃখজনক।’

Reneta

লোকসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রচারণায় গিয়ে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন বাংলাদেশের তারকা চিত্রনায়ক ফেরদৌস। বিতর্কের মুখে গেল মঙ্গলবার রাতেই কলকাতা থেকে ঢাকায় পৌঁছেছেন তিনি। তবে ভারত ছাড়ার আগে বিধি বহির্ভূত কাজে অংশ নেয়ায় ফেরদৌসের ভিসা বাতিল করে ভারত সরকার। এজন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কালো তালিকাভুক্ত করেছে। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাজয়া আহসানটাইমস অব ইন্ডিয়ানির্বাচননুসরাত ফারিয়াফেরদৌসবিদ্যা সিনহা মিমভারতলিড বিনোদনলোকসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT