আদালত

আমরা শঙ্কিত: হাইকোর্ট

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ভবন, ঢাকা, বাংলাদেশ, শান্তিপূর্ণ পরিবেশ, পরিষ্কার রাস্তা, সবুজ গাছপালা, আকাশে মেঘ, আধুনিক স্থাপত্য, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের নদীগুলো দুষিত, বাতাস দুষিত এবং ঢাকা খুব বাজে অবস্থায় আছে উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ‘আমরা শঙ্কিত।’

অবৈধ এট ভাটা সংক্রান্ত এক রিটের শুনানিতে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই মন্তব্য করেন।

এসময় আদালত বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের অবশ্যই প্রয়োজন আছে, তবে সেটা হতে হবে পরিবেশকে রক্ষা করে।’

এছাড়া হাইকোর্ট বলেন, ‘দেশে অটিজম কী পরিমাণ বাড়ছে, সরকার কি তার হিসাব রাখে? এক্ষেত্রে পরিবেশ দুষণের প্রভাব রয়েছে।’

একপর্যায়ে আদালত বলেন, ‘আমরা সাজা দিতে পারি। কিন্তু সাজা দিয়েই কি সব হয়? আমরা বিব্রত বোধ করি যে, কতবার এসব নিয়ে ডিরেকশন দেব?’

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আর পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ।

বিষয়:পরিবেশ হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…