চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা বিস্মিত হয়েছি, ব্যথিত হয়েছি: গ্রামীণফোন সিইও

আলী এরশাদ আলী এরশাদ
১:২৭ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
গ্রামীণফোনের ব্যান্ডউইথ

গ্রামীণফোনের ব্যান্ডউইথ কমানোর সিদ্ধান্তে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফলি। তিনি বলেছেন: ‘আমরা বিস্মিত হয়েছি, ব্যথিত হয়েছি।’

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র এই নির্দেশনা বাংলাদেশের মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে উল্লেখ করে গ্রামীণফোনের পক্ষ থেকে এই নির্দেশনা তুলে নেয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ জানান তিনি।

রোববার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণফোন সিইও এ কথা বলেন।

মাইকেল ফলি বলেন, ‘আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে চাই। আমরা আরবিট্রেশন অ্যাক্ট’র মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। এজন্য আমরা বিটিআরসি’কে চিঠি দিয়েছি। তবে এখনো এর কোনো জবাব পাইনি আমরা। আশা করছি এর একটি গঠনমূলক সমাধান হবে।’

বিটিআরসি যে ১২ হাজার কোটি টাকার বেশি দাবি করেছে সেটি যুক্তিযুক্ত কিনা এমন প্রশ্নের জবাবে গ্রামীণফোনের কর্মকর্তারা বলেন, ‘আরবিট্রেশন প্রক্রিয়ায় যে পরিমাণ অর্থের হিসেব আসবে আমরা তা পরিশোধ করব।’

এ সময় গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বকেয়া অর্থ পরিশোধ না করায় গ্রামীণফোন ও রবির বিরুদ্ধে গত বৃহস্পতিবার শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার। শীর্ষ এই দুই মোবাইল ফোন অপারেটরের ব্যান্ডউইথ বৃহস্পতিবারই আংশিকভাবে ব্লক করার নির্দেশ দেয়া হয়। এর ফলে গ্রাহকরা কল ড্রপ ও ইন্টারনেট সেবায় ধীরগতির সমস্যার মুখে পড়বেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন এ বিষয়ে জানান, বকেয়া অর্থ পরিশোধ না করা পর্যন্ত গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে রাখা হবে। সরকারের পক্ষ থেকে দেয়া এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ব্যান্ডউইথ আংশিক ব্লক করে দেয়া হবে।

ট্যাগ: ইন্টারনেট ব্যান্ডউইথগ্রামীণফোনগ্রামীণফোন ইন্টারনেটবিটিআরসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেরার মুখে রোনালদো

পরবর্তী

চট্টগ্রামে গণধর্ষণ মামলার মূলহোতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পরবর্তী
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে গণধর্ষণ মামলার মূলহোতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডেঙ্গু জ্বর-মশা

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি: সাঈদ খোকন

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT