চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা তো ডুবেই গেছি, এবার বাংলাদেশকে সঙ্গে নিয়ে ডুবব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতকে হারাতে না পারলেও ভারতের প্রশংসায় পঞ্চমুখ আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নায়েব। পাশাপাশি সোমবার বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন।

কী স্ট্র্যাটেজি নেবেন সাকিবদের বিরুদ্ধে? এই প্রশ্নে গুলবাদিনের মন্তব্য এখন সুপারহিট, ‘হাম তো ডুবে হ্যায় সনম, তুমকো লে কর ডুবেঙ্গে’ অর্থাৎ ‘আমরা তো ডুবেই গেছি। কিন্তু আমরা তাদেরকে (বাংলাদেশ) আমাদের সঙ্গে নিয়ে ডুবব।’

আফগান অধিনায়ক সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘বাংলাদেশকে আমরা হাল্কাভাবে মোটেই নিচ্ছি না। তবে শুরুটা আমরা ভালোভাবে না করলেও, এখন অনেকটা উন্নতি করেছি। আশা করব, কালকেই (সোমবার) আমাদের দিন হবে। কালকের উইকেটও এশিয়ার মতো। যা আমাদের সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বের অন্যতম সেরা। তাদের বিরুদ্ধে আমাদের দেখেছেন। উইকেট যদি আমাদের স্পিনারদের সাহায্য করে, তাহলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কারো জন্যেই কঠিন।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত দারুণ খেলেছে বাংলাদেশ। সেটা উল্লেখ করে গুলবাদিনের মন্তব্য, ‘আমি জানি, টুর্নামেন্টে বাংলাদেশ কী স্কিল দেখিয়েছে, কেমন খেলেছে। তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২০ রানের বেশি তাড়া করে জিতেছে। তবে আমাদের স্পিনটা বিশ্বের অন্যতম সেরা।’

ভারতের কাছে ১১ রানে হারের পর কোহলির দল সম্পর্কে বলেছেন, ‘এটা ঠিক যে আমরা ভারতের মতো দলকে হারানোর সুযোগ নষ্ট করেছি। ভারত অন্যতম সেরা টিম।’

Reneta

বিশ্বকাপে টানা ছয়টা ম্যাচে হেরেছে আফগানিস্তান। ভারতের বিরদ্ধে অবশ্য চমৎকার পারফর্ম করেছেন ক্রিকেটাররা। রশিদ খান থেকে শুরু করে মোহাম্মদ নবি, টিমগেমই তুলে ধরেছেন তারা।

তারপরও গুলবাদিনের মন্তব্য, ‘আমার পছন্দের দল ওরাই। আমি যখন থেকে ক্রিকেট দেখি, ভারতকেই সাপোর্ট করি। আমার পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি। এটা ভেবে ভালো লাগে যে, আজ ওদের বিরুদ্ধে খেললাম। ভারত সেরা দলগুলোর একটা।’

নবি শনিবার সাউদাম্পটনে ৫২ রানের ইনিংস খেলেছেন। তবে শুধু নবি নন, পুরো দলই তৃপ্তি দিচ্ছে আফগান কাপ্তানকে। গুলবাদিন বলেছেন, ‘নবি নিজের স্কিলটা তুলে ধরেছে। সে আফগানিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটও আজ তার ব্যাটিং গভীরতা বুঝতে পারল। আমাদের পরিকল্পনা ছিল, খেলাটাকে শেষ পর্যন্ত নিয়ে যাব। নবি সেই পরিকল্পনাটাকে কার্যকর করার চেষ্টা করেছে। তবে সে একা নয়, পুরো দলই চমৎকার খেলেছে।’

একের পর এক ম্যাচ হারলেও দল হিসেবে আফগানিস্তান উন্নতি করছে, এমনই মনে করছেন গুলবাদিন, ‘শুরুর চারটে ম্যাচ আমরা খুব খারাপভাবে হেরেছি। শেষ দুটো ম্যাচ খেলেছি ইংল্যান্ড ও ভারতের বিরুদ্ধে। এরা শক্তিশালী দল শুধু নয়, বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদারও। এই দুটো ম্যাচের নিরিখে বলতে পারি, আমরা অনেকটাই উন্নতি করছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুলবাদিনবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬

চ্যানেল আই বহুমুখী সমবায় সমিতির জমির একাংশ হস্তান্তর করেছে পূর্বাচল রিজেন্ট টাউন

মে ১৮, ২০২৬

এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্থায়নে

মে ১৮, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, র‌্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে

মে ১৮, ২০২৬

২০২৬ ২৭ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন হবে নানামুখী চ্যালেঞ্জের

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT