চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা আর কোন শিল্পবিপ্লব মিস করতে চাই না: মোস্তাফা জব্বার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একবিংশ শতাব্দির পরিবর্তিত বিশ্বে উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে ডিজিটাল সংযুক্তি। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সংযুক্তির কোন বিকল্প নেই। পরিবর্তনের এই অনিবার্য ধারাবাহিকতায় টেলিকম সাংবাদিকতার কৌশলও পাল্টে গেছে।

তিনি বলেন, কলমের জায়গা দুনিয়াতে কেউ দখল করতে পারবে না। জনগণের সাথে সম্পর্ক তৈরিতে কলমের ভূমিকা বেশী থাকবে।

টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) এর সভাপতি মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার শিপুর নেতৃত্বে সংগঠনের ১৫ সদস্যদের একটি প্রতিনিধি দল মন্ত্রীর সাথে বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে।

এসময় ডিজিটাল বাংলাদেশ পৃথিবীতে নেতৃত্বের জায়গায় পৌঁছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা। ২০২১ সালের মধ্যে প্রথম ধাপটি বাস্তবায়িত হবে। এরপর দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে পরিকল্পনা এবং ২১০০ সালে বদ্বীপ পরিকল্পনা করে রেখেছেন।

মন্ত্রী বলেন, টেলিকম খাত বাংলাদেশের উল্লেখযোগ্য খাত। দেশের উন্নয়নের ভিত্তি হিসেবে ব্রডব্যান্ড ইন্টারনেট অন্যতম মূল ভিত্তি। চারলেন বা ৬ লেন মহাসড়কের মতই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট সড়ক নির্মাণ করতে পারছি কিনা। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ফাইভজি প্রযুক্তি।

তিনি বলেন, ফাইভ-জি এমন একটি প্রযুক্তি যা বস্তুত চতুর্থ শিল্পবিপ্লব ঘটাবে। আর এই প্রস্তুতির ঘাটতি আমাদের এগিয়ে যাওয়া ব্যাহত করতে পারে। এই ব্যাপারে আমাদের সতর্কতার সাথে এগুতে হবে। আমরা আর কোন শিল্পবিপ্লব মিস করতে চাই না। যে কোন মূল্যে আমাদের চতুর্থ শিল্পবিপ্লবকে সফল করতেই হবে। এরই ধারাবহিকতায় ২০১৮ সালে ফাইভ-জি প্রযুক্তির পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ফাইভ-জি বাস্তবায়নের পথ নকশা প্রণয়ন করা হচ্ছে।

তিনি বলেন, ফাইভ-জি’কে আমরা এখনো মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরতে পারিনি। এটি টু-জি, থ্রি-জি বা ফোর-জির মত কথা বলা কিংবা ইন্টারনেট ব্রাউজ করার প্রযুক্তি নয়। এ বিষয়টি জনগণের মধ্যে স্পষ্ট করা এবং এর গুরুত্ব ও ব্যাপ্তি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে টেলিকম সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। এই লক্ষে আগামী মাসে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশে প্রথমবারের মতো ডিজিটাল প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে টিআরএনবি নেতা সাংবাদিক সজল জাহিদ, রাশেদ মেহেদী, শামীম আহমেদ, তারেক মোরতাজা, শাহেদ সিদ্দিকী,ফারুক হোসাইন, মোহাম্মদ শামীম, হিটলার এ হালিম, শাহিদ বাপ্পি, আল-আমীন দেওয়ান, কাজী সোহাগ, ইসমাইল হোসেন, এসএম কামরুল ইসলাম এবং এইচ এম মোর্তুজা উপস্থিত ছিলেন।

ট্যাগ: মোস্তাফা জব্বার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগের সম্মেলনের আগে নেতাদের ‘টেনশন’

পরবর্তী

আইপিএলে দল পেল না বাংলাদেশের কেউ

পরবর্তী

আইপিএলে দল পেল না বাংলাদেশের কেউ

রেকর্ড রানেও তৃপ্ত নন কিউরেটর বাবু!

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT