বিনোদন

আব্রামের জন্মদিনে করণের শুভেচ্ছা

আব্রামের জন্মদিনে করণের শুভেচ্ছা

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানের চতুর্থ  জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনেকেই। শুভেচ্ছা জানাতে ভুলেননি বাবার বন্ধু করণ জোহরও।

জন্মদিনের শুভেচ্ছার সাথে সাথে করণ তাকে ‘মিথুন রাশি’র  জাতক হিসেবে আরও বেশি অভিনন্দিত করেন। কারণ, করণ নিজেও মিথুন রাশির জাতক।

এইতো কদিন আগেই নিজের জন্মদিন উদযাপন করলেন করণ জোহর। তাই করণ আব্রামকে নিজের রাশির জাতক হিসেবে যেন আরও বেশি ভালোবাসায় সিক্ত করলেন। করণের ইন্সটাগ্রাম পোস্ট সে কথাই প্রমাণ করে।

এ বয়সেই আব্রামের ভক্ত এবং ফলোয়ারের সংখ্যা এ বয়সে একেবারে কম নয়। শাহরুখ নিজেও সে কথা অনেকবার স্বীকার করেছেন। বাবা শাহরুখ গত চার বছরে ছেলে আব্রামকে যেন একেবারেই চোখের আড়াল করতে চাননি। খেলার মাঠে ছাড়াও পার্টিতে এবং অন্য সময়ও তাকে রেখেছেন একেবারে কাছাকাছি। বাবা হিসেবে তার দায়িত্বটাও পালন করতে ভুলেননি শাহরুখ। ছেলে আব্রাম স্কুলে যাওয়া শুরু করলে তাকে সাতসকালে স্কুলে পৌঁছে ‍দিচ্ছেন নিয়মিত।

২০১৩ সালের ২৭ মে সারোগোসি পদ্ধতির মাধ্যমে জন্ম হয় আব্রামের। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:আব্রাম খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…