আবেদনময়ী সুজানার অন্যরকম ভিডিও

নিজেকে ভাঙ্গতে এবং গড়তে পছন্দ করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। তেমনি নতুন একটি মিউজিক ভিডিওতে নিজেকে একেবারে ভেঙ্গে সাঁওতাল নারী হয়ে পর্দায় এসেছেন। ‘তুমি আসবা নাকি’ শিরোনামের নতুন মিউজিক ভিডিওতে এরকমই দেখা গেলো সুজানাকে।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে গানটি। ক্লোজআপ তারকা সালমার কণ্ঠে প্রথমবার মিউজিক ভিডিওতে কাজ করেছেন এ অভিনেত্রী।
মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে নতুন মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়। মডেল আশফাক রানার সঙ্গে সাঁওতাল নারীর মতো করে নিজেকে এই ভিডিওর জন্য সাজিয়েছেন সুজানা। আসিফ ইকবালের কথায় আহমেদ রাজীবের সুরে ‘তুমি আসবা নাকি’ ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






