ফুটবল

আবাহনীর কাছে উড়ে গেল জাতীয় দল

আবাহনীর কাছে উড়ে গেল জাতীয় দল

প্রস্তুতি ম্যাচে আবাহনীর বিপক্ষে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

এএফসি কাপের আগে লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার প্রস্তুতি হিসেবে দেড় বছর পর জাতীয় দল ক্যাম্প করে বিকেএসপিতে।

তিনদিন পর তাদের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলতে কাতার যাওয়ার কথা। ২৭ মার্চ লাওসের বিপক্ষে ম্যাচ।

আবাহনীর সানডে দুটি এবং একটি করে গোল করেছেন নাবীব নেওয়াজ জীবন ও এমেকা। এদিন চারজন বিদেশি নিয়ে খেলতে নামে আবাহনী।

হারের ব্যবধান কম করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জাতীয় দল। অর্ডের ছেলেরা দুটি পেনাল্টি পেয়ে গোল আদায় করতে ব্যর্থ হয়।

গত বছর অক্টোবরে এশিয়া কাপের বাছাইয়ে ওঠার প্লে-অফে ভুটানের বিপক্ষে হারের পর ‘হতাশ’ বাফুফে আর দল গুছিয়ে উঠতে পারেনি। সব দোষ খেলোয়াড়দের ঘাড়ে চাপিয়ে জাতীয় দলের প্রায় সব ধরণের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল!
মূর্তিকারিগর
আগস্টে এশিয়ান গেমস এবং সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ। নতুন ব্যস্ততা শুরুর আগে কোচিং স্টাফে কয়েকজন বিদেশি নিয়োগ দিচ্ছে দেশের ফুটবল ফেডারেশন। যাদের একজন ফিটনেস কোচ, আরেক জন গোলরক্ষক কোচ। ফিটনেস কোচ আসছেন পর্তুগাল থেকে। আর তিন মাসের জন্য ওয়েলস থেকে এসেছেন গোলরক্ষক কোচ।

বিষয়:বাফুফে বাংলাদেশ ফুটবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…