চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সাড়া ফেলেছে নমুনা সংগ্রহের দেশীয় গাড়ি

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:৩৯ অপরাহ্ণ ০৫, জুন ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
করোনাভাইরাস

টাঙ্গাইলের কালিহাতীতে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য কাজ শুরু করেছে বিশেষায়িত গাড়ি। গাড়িটি বিশেষায়িত হলেও তৈরি করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে স্থানীয় কারখানায়। বাড়ি বাড়ি গিয়ে ঝুঁকিমুক্ত নমুনা সংগ্রহ ও চিকিৎসা প্রদানে সক্ষম হওয়ায় তা ব্যাপক সাড়া ফেলেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দূর দূরান্ত থেকে নমুনা দিতে ও চিকিৎসা নিতে আসা যেমন কষ্টসাধ্য তেমনি সামাজিক সংক্রমণের ঝুঁকি থাকে কয়েকগুণ। এছাড়া স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের পোহাতে হয় নানা ঝক্কিঝামেলা। নমুনা সংগ্রহ কষ্টসাধ্য ও ঝুঁকি থাকায় সংগ্রহকারীদের মাঝেও তৈরি হয় নানা অনীহা। এ থেকে পরিত্রাণে দক্ষিণ কোরিয়া ও ভারতের আদলে দেশীয় প্রযুক্তিতে বিশেষায়িত বাহন তৈরির নকশা ও বাস্তবায়ন করে প্রশংসায় ভাসছেন কালিহাতীর ‍উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা। তিনিই এই বিশেষায়িত গাড়ির পরিকল্পনাকারী ও উদ্যোক্তা।

Banglabid

স্পেশালাইজড সেফটি কারের মাধ্যমে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকগণ পিপিই ছাড়াই ঝুঁকিমুক্তভাবে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ ও চিকিৎসা দিতে পারবে।

নমুনা সংগ্রহ ও চিকিৎসা ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির উন্নয়ন ঘটাতে এই গাড়ি বিশেষ ভূমিকা রাখবে বলেন মনে করেন সেবাগ্রহীতারা।

এই মডেলকে সারা দেশেই ছড়িয়ে দিতে পারলে সাধারণ মানুষের অনেক উপকারে আসবে বলে দাবি কালিহাতীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সাইদুর রহমানের।

উপজেলা প্রশাসনে অর্থায়নে দেশের প্রথম দাবি করা দেশীয় প্রযুক্তিতে তৈরি বিশেষায়িত এই বাহনটি বৃহস্পতিবার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসটাঙ্গাইলনমুনা সংগ্রহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন এর বিশেষ ফজিলত

আগস্ট ৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

আগস্টেই টানা ৪ দিনের ছুটির সুযোগ, নিতে হবে এক দিনের ছুটি

আগস্ট ৮, ২০২৬

ভারতের অনুমতি ছাড়া কীভাবে একটি সংগঠন শেখ হাসিনার সংবাদ সম্মেলন করে, প্রশ্ন রিজভীর 

আগস্ট ৮, ২০২৬

দেশ যখন এগিয়ে যায়, একটি মহল চক্রান্ত করে পেছনে টানার চেষ্টা করে: মির্জা ফখরুল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT