চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীকে হারিয়ে নবাগত রূপগঞ্জ টাইগার্সের শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীকে ৭ উইকেটে হারিয়ে চমক দেখাল ঢাকা প্রিমিয়ার লিগে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আসরের উদ্বোধনী দিনে ২৫৬ রানের লক্ষ্যে মাত্র ৩ উইকেট হারিয়ে ৮ ওভার আগেই পৌঁছায় প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি।

জাকির হাসান খেলেন অপরাজিত ১১৭ রানের অনবদ্য ইনিংস। প্রথম শ্রেণিতে ১১টি সেঞ্চুরি থাকলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি প্রথম সেঞ্চুরি তরুণ তারকার।

রূপগঞ্জ টাইগার্সের দুই ওপেনার জাকির ও মিজানুর রহমান জুটিতে তোলেন ১৬৬ রান। অল্পের জন্য সেঞ্চুরির সুযোগ হারান মিজানুর। ডানহাতি ওপেনার ৮২ বলে ৯৩ রানের ইনিংস খেলেন ১২টি চার ও ৩টি ছয়ে।

জয়ের খুব কাছে গিয়ে আউট হন জাকির। ১১৬ বলে ১৫ চার ও দুই ছক্কায় করেন ১১৭ রান। মার্শাল আইয়ুব ২৩ ও ফজলে মাহমুদ রাব্বি ১০ রানে অপরাজিত থাকেন। রূপগঞ্জ জয়ের বন্দরে নোঙর করে ৪৮ বল আগে।

আবাহনী পেসার কামরুল ইসলাম রাব্বি দুটি ও তানজিম হাসান সাকিব নেন একটি উইকেট।

Reneta

বোলারদের ব্যর্থতায় বিফলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের ওপেনার নাঈম শেখের সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ধুঁকতে থাকা তরুণ চেনারূপে ফেরেন ঘরোয়াতে নেমেই। আসরের প্রথম সেঞ্চুরি আসে তার উইলো থেকে। ১১৫ রানের ইনিংস খেলেন ১৩২ বলে। মারেন ১০টি চার, ২টি ছক্কা।

টস হেরে ব্যাট করতে নেমে নাঈমের সেঞ্চুরিতে আবাহনী ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৫৫ রান। চোট কাটিয়ে মাঠের লড়াইয়ে ফেরা মোহাম্মদ সাউফউদ্দিন ৪০ রানে অপরাজিত থাকেন। ৪৩ বলের ইনিংসে ছিল পাঁচ বাউন্ডারি।

অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩৭, শামীম পাটোয়ারি ১৫ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসা দলকে পথ দেখান নাঈম। শেষে সাইফউদ্দিন হাল ধরলে আড়াইশ পেরোয় আবাহনী।

রূপগঞ্জ টাইগার্সের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ নেন ৩ উইকেট। শরিফউল্লাহ ও ফরহাদ রেজা নেন দুটি করে উইকেট। শফিকুল ইসলাম ও ভারতীয় রিক্রুট অপরাজিৎ বাবা নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহানীডিপিএল-২০২২ঢাকা প্রিমিয়ার লিগনাঈম শেখমুকিদুল ইসলামমোসাদ্দেক হোসেনমোহাম্মদ সাউফউদ্দিনরূপগঞ্জ টাইগার্সলিড স্পোর্টসশামীম পাটোয়ারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

’মোড়ক উন্মোচন’ এবং টিমুনী খানের তেত্রিশ বছর

পরবর্তী

৩.৫ বিলিয়ন ডলারে চেলসি কিনতে চায় সৌদির মিডিয়া গ্রুপ

পরবর্তী

৩.৫ বিলিয়ন ডলারে চেলসি কিনতে চায় সৌদির মিডিয়া গ্রুপ

নিত্যপণ্য কিনতে এক কোটি মানুষকে বিশেষ কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT