স্পোর্টস

আবার নিষিদ্ধ নেইমার

আবার নিষিদ্ধ নেইমার

টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রাজিল অধিনায়ক নেইমার। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখেন তিনি।

এর আগে গত নভেম্বরে পেরুর বিপক্ষে ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। ফলে পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে বার্সা সুপারস্টার।

গত কোপা আমেরিকার আসরে নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে আবারও নিষেধাজ্ঞায় পড়লেন তিনি।

দুই হলুদ কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ডিফেন্ডার ডেভিড লুইজও। তাই প্যারাগুয়ে ম্যাচে দলে থাকছেন না পিএসজি তারকাও।

নেইমারের জায়গায় ব্রাজিল দলে ডাকা হয়েছে সান্তোস স্ট্রাইকার গাব্রিয়েলকে। আর লুইজের জায়গায় এসেছেন করিন্থিয়ান্সের ফিলিপে।

বাছাইপর্বে সাউথ আমেরিকা অঞ্চলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইকুয়েডর। সমান ম্যাচে উরুগুয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে নেইমারের ব্রাজিল।

বিষয়:নেইমার জুনিয়র ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…