চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাময়িক বাজেটে মতৈক্য, আবার চালু হলো মার্কিন সরকার

জামিল আক্তার জামিল আক্তার
১০:১৯ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
মার্কিন সরকারি কার্যালয় বন্ধ-শাটডাউন

অচল অবস্থা বা শাটডাউনে মার্কিন কেন্দ্রীয় সরকারের কার্যক্রম দু’দিন বন্ধ থাকার পর আবার চালু করতে একমত হয়েছেন ডেমোক্রেটিক দলের সিনেটররা। নতুন ফেডারেল বাজেট নিয়ে ক্ষমতাসীন রিপাবলিকানদের সঙ্গে তারা একটি সাময়িক চুক্তিতে পৌঁছেছেন।

এই মতৈক্যের ফলে মঙ্গলবারের মধ্যে আংশিকভাবে চালু হবে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম।

যুক্তরাষ্ট্রে অবৈধ তরুণ অভিবাসীদের সামাজিক সুরক্ষায় সাবেক ওবামা প্রশাসন ঘোষিত ‘ড্রিমার কর্মসূচি’ পরিচালনায় বরাদ্দ অর্থ নিয়ে দুই ভাগে ভাগ হয় সিনেট। এতে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাজেট বাড়ানো সংক্রান্ত একটি বিলে সিনেটররা একমত হতে না পারায় গত শনিবার থেকে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম স্থগিত হয়ে শাটডাউন বা অচলাবস্থা তৈরি হয়।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানিয়েছেন, তার দল সরকারি প্রতিষ্ঠান সচল করতে সাময়িক বাজেট পাসের পক্ষে ভোট দিয়েছে।মার্কিন সরকারি কার্যালয় বন্ধ-শাটডাউন

সোমবার সিনেটের ১শ’ সদস্যের মধ্যে ৮১-১৮ ভোটে সরকারের অচলাবস্থা কাটাতে সাময়িক বাজেট পাস হয়। এখন এটি অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। এরপর তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই হওয়ার পর সরকারি সব দপ্তর স্থানীয় সময় মঙ্গলবারের মধ্যে আংশিকভাবে চালু হবে।

ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের তরুণ অভিবাসীদের বিতাড়িত হওয়া থেকে রক্ষা করতে একটি আইন পাস করা নিয়ে কাজ করছেন। রিপাবলিকানদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রাখার প্রেক্ষাপটে সরকার সচল করতে ভোট দিতে রাজি হন তারা।

ট্যাগ: মার্কিন বাজেটযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চরম সঙ্কটের মুখে শত শত বিঘার গোলাপ বাগান

পরবর্তী

পোপের ৮ উইকেট, ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

পরবর্তী

পোপের ৮ উইকেট, ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

'তদবিরে' অতিষ্ঠ ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধানরা

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT