চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার খোলা হলো তাজমহলের দ্বার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
তাজমহল

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পরে আবার দর্শনার্থীদের জন্য খোলা হলো তাজমহলের দ্বার। এবারই প্রথম এত দীর্ঘ সময় বন্ধ থাকলো এই স্থাপত্যটি।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চে পুরো ভারতে কঠোর লকডাউনের অংশ হিসেবে বন্ধ করে দেওয়া হয় তাজমহল। এখন দৈনিক মাত্র ৫০০০ জন দর্শনার্থী স্বাস্থ্যবিধি মেনে তাজমহলে প্রবেশ করতে পারবে।

বিশ্বের পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত তাজমহল। মহামারী শুরুর আগে দৈনিক অন্তত ৭০,০০০ পর্যটক তাজমহল দর্শনে যেতো।

১৭ শতকে মুঘল সম্রাট শাহজাহান রানী মমতাজের স্মরণে এই মহল তৈরি করেন। এর আগে সর্বশেষ ১৯৭৮ সালে যেখানে আগ্রায় বন্যার কারণে তাজমহল বন্ধ করা হয়েছিলো। তারও আগে ১৯৭১ সালে যুদ্ধের সময়ে কিছুদিনের জন্য তাজমহল বন্ধ ছিলো।

স্থানীয় সাংবাদিক যোগেশ কুমার সিং জানান, সোমবার সকালে সকাল ৮ টায় তাজমহলের দরজা খোলার আগে পুরো এলাকা স্যানিটাইজ করা হয় এবং সব কর্মীদের মাস্ক ও ফেসশিল্ড পরা অবস্থায় দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাজমহলে প্রবেশের পূর্বে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে এবং টিকিট কেনার জন্য ডিজিটাল অর্থ প্রদান পদ্ধতি ব্যবহার করতে বলা হবে। তাদের সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে। তাজমহলের ভেতরে সেলফি তোলা যাবে তবে গ্রুপ ছবি তোলা যাবে না।

Reneta

তবে প্রথম দিনে তাজমহলে কোনো ভিড় দেখা যায়নি সেটা এই অসাধারণ স্থাপত্যটির জন্য খুবই অস্বাভাবিক। করোনা পরিস্থিতি থাকা পর্যন্ত কেউ সেভাবে এখানে আসবে না বলেই ধারণা সংশ্লিষ্টদের।

ভারতে করোনা সংক্রমণের হার তীব্র। দেশটিতে এখন করোনাভাইরাসে আক্রান্ত ৫৪ লাখেরও বেশি মানুষ। যেখানে আগ্রা অবস্থিত সেই উত্তর প্রদেশেও সংক্রমণের সংখ্যা নেহাত কম নয়। ভারতে এ পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছে প্রায় ৮৮ হাজার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাজমহলভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT