চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার ক্ষেপেছে নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-মিসাইল

কোরীয় উপদ্বীপ অঞ্চলে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ইতিবাচক আলোচনার সম্ভাবনা নিয়ে যখন সবার মনে প্রশ্ন, এর মাঝেই বহুদিন পর আবার দু’টি মিসাইল উৎক্ষেপণ করল নর্থ কোরিয়া।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে নর্থ কোরিয়া সমুদ্রে দু’টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দাবি করেছেন সাউথ কোরিয়ার দুই চিফ অব স্টাফ।

তারা জানান, প্রথম মিসাইলটি ভোর ৫টা ৩৪ মিনিটে এবং দ্বিতীয়টি ৫টা ৫৭ মিনিটে ছোড়া হয়। মিসাইল দু’টি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে (একে পূর্ব সাগরও বলা হয়) পতিত হয়।

দেশটির পূর্বাঞ্চলীয় শহর ওয়ানসানের কাছাকাছি একটি এলাকা থেকে মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়। তবে ওই সময় নর্থ কোরীয় নেতা কিম জং উন সেখানে উপস্থিত ছিলেন কিনা তা জানা যায়নি।

বিবিসি জানায়, আগামী মাসে একটি যৌথ সামরিক মহড়া করার পরিকল্পনার ঘোষণা দিয়েছে সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়েই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো নর্থ কোরিয়া।

নর্থ হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই সামরিক মহড়া পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরু হওয়ার যে আভাস দেখা দিয়েছিল তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Reneta

নর্থ কোরিয়া অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ জেফরি লুইস এক টুইটবার্তায় বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো দেখতে কেএন-২৩ মডেলের মিসাইলের মতো মনে হয়েছে।

মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের এই গবেষক জানান, কেএন-২৩ জাতীয় মিসাইল পারমাণবিক অস্ত্রের মতোই বিস্ফোরকের ভার বহন করতে পারে এবং এমন ভার নিয়ে সাউথ কোরিয়ায় মার্কিন বাহিনীর বেশিরভাগ অংশকেই টার্গেট করার জন্য যথেষ্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নর্থ কোরিয়াপরমাণু নিরস্ত্রীকরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT