আবারো লিভারপুল ছাড়ার সময় জানালেন ক্লপ

লিভারপুলের কোচ জার্গেন ক্লপ ফুটবল ম্যাচের সময় দর্শকদের মধ্যে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে যাওয়ার পরিকল্পনায় কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ইয়ূর্গেন ক্লপ। ক্লাবটির জার্মান কোচ ২০২৪ সালে অলরেডদের ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
২০১৯ সালে পাঁচ বছরের জন্য লিভারপুলের সঙ্গে চুক্তি করা ক্লপ ধারাবাহিকভাবেই অ্যানফিল্ডে না থাকার কথা বলে আসছেন। ইপিএলে ওয়েস্ট হ্যামের সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, এই মুহূর্তে পরিকল্পনা হল ২০২৪ সাল পর্যন্ত পৌঁছানো।
এর আগে ক্লপ বলেছিলেন, ‘এখনো আগের পরিকল্পনাই আছে। সত্যিই কিছুই পরিবর্তন হয়নি। যদি ২০২৪ সালে ছাড়ি তাহলে এর সঙ্গে স্কোয়াডের গুনগণ মানের কোনো সম্পর্ক নেই।’
‘‘আমরা যা করি তা দীর্ঘমেয়াদের জন্য। বিশেষ করে যখন আমি থাক না, তখন এই ক্লাবটিকে আরও ভালো করতে হবে। এটাই পরিকল্পনা এবং এর উপরেই আমরা কাজ করছি। আমি কতক্ষণ থাকব তা গুরুত্বপূর্ণ নয়। ততক্ষণ পর্যন্ত আমরা কী করব, তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’’






