বিনোদন

অপ্রতিরোধ্য রানী!

অপ্রতিরোধ্য রানী!

বিয়ে মানেই ক্যারিয়ার শেষ,  বিশেষত নারীদের ক্ষেত্রে এমন কথার প্রচলন সমাজে। কিন্তু সমাজের এমন প্রচলিত ধারণাকে থুরাই কেয়ার করে নিজের সামর্থ জানান দিয়েছেন বলিউডের নায়িকারা। সাম্প্রতিক সময়ে তার উজ্জ্বল দৃষ্টান্ত রানী মুখার্জী!

গেল সপ্তাহে মুক্তি পেয়েছে রানী মুখার্জী অভিনীত জনপ্রিয় ক্রাইম থ্রিলার ছবি ‘মারদানি’র দ্বিতীয় কিস্তি ‘মারদানি টু’। মুক্তি পাওয়ার পর মাত্র এক সপ্তাহেই নির্মাণ খরচ উঠিয়ে হিটের পথে ছবিটি! আর এরমধ্যেই এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জানালো আনন্দ সংবাদ!

ছবিটি মুক্তির পর রানী মুখার্জীর অভিনয়ের প্রসংশায় পঞ্চমুখ হয়ে আছেন দর্শক ও সিনেমা বিশ্লেষকরা। আর তাইতো দ্বিতীয় কিস্তি মুক্তির কদিন পার হতে না হতেই এর পরবর্তী কিস্তি নির্মাণের কথা ভাবছেন এর নির্মাতা।

সম্প্রতি ‘মারদানি টু’ নিয়ে দর্শকদের আগ্রহের বিষয়টি মাথায় রেখে পরিচালক গোপি পুথরান জানান যে, নিশ্চই ‘মারদানি’র তৃতীয় কিস্তি নির্মিত হবে এবং সেই কিস্তিতেও থাকবেন রানী মুখার্জি।

কারণ তাঁকে ছাড়া ‘মারদানি’র কোন কিস্তিই পরিপূর্ণ হবে না। এছাড়াও তিনি আরো জানিয়েছেন, আমার মাথায় বেশ কিছু গল্প আছে, যেগুলো নারী অপরাধ সম্পর্কিত নানা বিষয় নিয়ে।

৩০ কোটি রুপি বাজেটের ‘মারদানি টু’ ছবিটির আয় ১৪ দিনে দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি রুপিতে। ছবিটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিলো প্রায় দুই হাজার প্রেক্ষাগৃহে।

বিষয়:বলিউড মারদানি টু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…