আবারও শিরোপা পেয়েছে ‘দ্য সেলসম্যান’

Salesman
অস্কারে মিলেছিল সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের খেতাব। এবার আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’ ছবিটি এশিয়ান চলচ্চিত্র উৎসবে পেয়েছে সেরা ছবির পুরস্কার।। ১২টি দেশের চলচ্চিত্র জমা পড়েছিল এবার।
বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে ইরানি চলচ্চিত্রের একটা পোক্ত অবস্থান দাঁড়িয়ে গেছে বেশ আগেই। প্রতি বছর অস্কারের মনোনয়ন তালিকায় সেটা স্পষ্ট। কট্টর ইসলামপন্থী দেশ অথচ চলচ্চিত্রের মতো একটা শিল্পের আশ্চার্যরকম বিকাশ ঘটেছে সেখানে। রাজধানী তেহরানের দুই মধ্যবিত্ত দম্পতির গল্প ‘দ্য সেলসম্যান’ সিনেমাটি। তাদের নাম এমাড আর রানা। পেশা শিক্ষকতা হলেও তাদের মন জুড়ে আছে অভিনয়ের নেশা। একটা নতুন অ্যাপার্টমেন্টে আসার পর তাদের সুযোগ হয় আর্থার মিলারের ডেথ অব এ সেলসম্যান নাটকে অভিনয়ের। কিন্তু ধীরে ধীরে ভাঁটা পড়তে থাকে তাদের দাম্পত্য সম্পর্কে।
এশিয়ান চলচ্চিত্র উৎসবে এ পুরস্কার ইরানি চলচ্চিত্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। সিএনএন।



