ফুটবল

আবারও ফুটবল খেলতে চান আগুয়েরো

আগুয়েরো ফুটবল মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ফুটবল খেলতে আগ্রহী আগুয়েরো, মাঠে উচ্ছ্বাস প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হার্টের অসুখের কারণে গত বছরের ডিসেম্বরে ফুটবলকে অকালে বিদায় জানিয়েছেন সার্জিও আগুয়েরো। সে ঘটনার চার মাস না পেরোতেই আবারও ফুটবলে ফিরতে চান বলে জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

‘আবারও ফুটবল খেলতে পারি। গতকালই বিষয়টি মাথায় এসেছে। ডাক্তাররা আমাকে ৫-৬ মাস খেলার বাইরে থাকতে বলেছেন। কিন্তু এখনই অনুশীলনে নামতে চাই।’

এবার অবশ্য শুধু বিনোদনের জন্য খেলতে চান আগুয়েরো। ফ্লোরিডার ক্লাব মিয়ামির হয়ে প্রীতি ম্যাচে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন বলেও জানিয়েছেন।

‘এখন বিনোদনের জন্য খেলতে চাই। মিয়ামি আমাকে খেলতে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু যাইনি। ডাক্তারদের একটি বার্তা দিতে চাই।’

আসছে বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন আগুয়েরো। ড্রয়ের উপর অনেককিছু নির্ভর করে বলেও মনে করেন তিনি।

‘আমাদের এখন ড্রয়ের দিকে নজর রাখতে হবে। আর্জেন্টিনা সবসময়ই বিশ্বকাপের জন্য লড়াই করে। প্রথমে খেলাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুরুর দিকের ম্যাচগুলো থেকে আত্মবিশ্বাস অর্জন করতে হবে।’

বিষয়:আগুয়েরো আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…