চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও পাকিস্তান ক্রিকেটের অভিভাবক শেঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
পিসিবি

নাজাম শেঠিই যে আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হতে যাচ্ছেন সেটি অনুমিতই ছিল। ঘটেছেও সেটাই। আগামী তিন বছরের জন্য পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমানে পাকিস্তান সুপার লিগের চেয়ারম্যান শেঠি।

ব্যক্তিগত কারণে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শাহরিয়ার খান। তারপর থেকেই নতুন প্রধান খুঁজছিল দেশটি। তাতে অভিজ্ঞ শেঠিকে বেছে নিতে সমস্যা হয়নি। এই নিয়ে তৃতীয় মেয়াদে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শেঠি। তিনি ৩২তম পিসিবি প্রধান।

এর আগে ২০১৩ সালের জুন থেকে ২০১৪ সালের জানুয়ারি এবং একই বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্রখ্যাত এই সাংবাদিক।

গত ৮ জুলাই তখনকার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পিসিবির চেয়ারম্যান হিসেবে বিওজির কাছে শেঠির নাম প্রস্তাব করেন। পিসিবির নতুন বোর্ড অব গভর্নর্সের (বিওজি) ১০ সদস্যের কেউই চেয়ারম্যানের পদে শেঠির আসী হওয়ার বিপক্ষে দাঁড়াননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। বুধবার এল আনুষ্ঠানিক ঘোষণা।

শেঠির চেয়ারম্যান হওয়াকে সমর্থন করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেছেন, সবদিক থেকেই আমি তাকে সমর্থন করি। বিশেষ করে পিএসএলের জন্য। অনেকেই পিএসএল নিয়ে কথা বলেছেন। কিন্তু বাস্তবায়নে কাজ করেননি। শেঠি সেটা সম্ভব করেছেন এবং লাহোরে ফাইনালসহ সফলভাবে দুটি আসর শেষ করেছেন।

আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেছেন, শেঠি এমন একজন মানুষ পিসিবি চেয়ারম্যান হিসেবে যাকে আপনি পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজাম শেঠিপাকিস্তান ক্রিকেট বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT