চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সাদা বলের সংক্ষিপ্ত সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা জেগেছে ইংল্যান্ডের। আসছে বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সিরিজটি হতে পারে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা শেষে জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত ৮ অক্টোবর ক্রিকইনফো জানায়, তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সিরিজটি খেলার ব্যাপারে ইতিবাচক সাড়াও দিয়েছে ইসিবি। সব ঠিক থাকলে ২০০৫ সালের পর পাকিস্তানে যাবেন ইয়ন মরগ্যানরা।

২০২২ সালে পাকিস্তানে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা থাকলেও তার আগেই আমন্ত্রণ পাঠায় পিসিবি। জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংলিশ ক্রিকেটাররা। পরে ভারতের মাটিতে আছে টেস্ট ও সীমিত-ওভারের ক্রিকেট সিরিজ। দুই সফরের আগে বা মাঝামাঝিতে পাকিস্তানে গিয়ে খেলাটা কাজে লাগতে পারে বিবেচনায় সাড়া দিয়েছে ইসিবি।

পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে ইসিবির কিছুটা কৃতজ্ঞতা বোধও কাজ করছে। করোনার সময় নিজ মাটিতে সিরিজ আয়োজনের ব্যাপারে যেকয়টি দেশকে পাশে পেয়েছে ইংল্যান্ড, পাকিস্তান তাদের একটি। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া- সফর করে যাওয়ায় করোনায় তাদের ক্ষয়ক্ষতি কিছুটা কমিয়ে আনতে পেরেছে বোর্ডটি। সেই দায় থেকে ১৫ বছর পর ইংল্যান্ডের পাকিস্তান সফর, অসম্ভব কিছু নয়।

গত কয়েকবছরে বিদেশী দলগুলো পাকিস্তান সফর করে যাওয়ায় নিরাপত্তার বিষয়ে খানিকটা আত্মবিশ্বাস বেড়েছে পিসিবির। তাদের মূল চ্যালেঞ্জ এখন ইংল্যান্ডের জন্য সঠিক জৈব নিরাপত্তা বলয় তৈরি করা। পাকিস্তানের করোনা নিরাপত্তা ব্যবস্থা কতটা মজবুত তা পর্যবেক্ষণ করতে চিকিৎসকদের একটি দল সেখানে পাঠাতে পারে ইসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-পাকিস্তান সিরিজপাকিস্তান ক্রিকেট বোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সবার ঘরে খাবার পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

পরবর্তী

করোনাভাইরাস: ফ্রান্সে একদিনেই ৩০ হাজারের অধিক আক্রান্ত

পরবর্তী

করোনাভাইরাস: ফ্রান্সে একদিনেই ৩০ হাজারের অধিক আক্রান্ত

চাঁদপুরে মা ইলিশ ধরার অপরাধে ২ জেলের সাজা

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT