চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: পশ্চিমা গণমাধ্যম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
শেখ হাসিনা-জাতীয় নির্বাচন

অর্থনৈতিক উন্নয়নের ওপর ভর করে আবারও ক্ষমতায় আসছে আওয়ামী লীগ – এমনটাই বলছে পশ্চিমা গণমাধ্যমগুলো।

টাইম ম্যাগাজিন, দ্য গার্ডিয়ান আর এপি’র মতো সংবাদমাধ্যমের মতে, কিছু বাধা-বিপত্তি থাকলেও জনমত জরিপে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে শেখ হাসিনাই।

বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনে টাইম ম্যাগাজিন বলেছে, রেকর্ড চতুর্থবার সরকার গঠনের পথেই আছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নকে নির্বাচনে জয়-পরাজয়ের মূল নিয়ামক হিসেবে চিহ্নিত করেছে টাইম।

জাতিসংঘ ও বিশ্বব্যাংকের অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশের উন্নয়ন, জঙ্গিবাদ দমন ও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণকে বর্তমান সরকারের বড় সাফল্য হিসেবে উল্লেখ করা হয়েছে টাইমে।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় তুলে এনেছে শেখ হাসিনার সরকার। নির্বাচনী প্রচারের সময় কিছু সহিংসতা হলেও শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকার অনুকূল পরিস্থিতি রয়েছে বলে মত গার্ডিয়ানের।

অর্থনীতিভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে, উচ্চ প্রবৃদ্ধি ও আর্থিক চাঙ্গাভাব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। এতে করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা বেগবান হতে পারে।

Reneta

ব্লুমবার্গের মতে, শেখ হাসিনা পুনঃনির্বাচিত হলে, অর্থনৈতিক নীতির ধারাবাহিকতা রক্ষা সম্ভব হবে, যা বিদেশি বিনিয়োগের নিয়মিত প্রবাহ রক্ষায় সহায়ক হবে।

বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস – এপি তাদের নির্বাচনী বিশ্লেষণে বলেছে, গত ২ মেয়াদে শেখ হাসিনার সরকারের ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে এবারও জনগণ আওয়ামী লীগকেই বেছে নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআন্তর্জাতিক গণমাধ্যমএকাদশ জাতীয় নির্বাচনশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT