আদালত

রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে আবর্জনা অপসারণে হাইকোর্টের নির্দেশ

রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে আবর্জনা অপসারণে হাইকোর্টের নির্দেশ

ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ময়লা আবর্জনা রাত ১০টা থেকে সকাল ৬ টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে খোলা অবস্থায় এই ময়লা আবর্জনা পরিবহন না করারও নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার রুল সহ এ আদেশ দেন।

রুলে নির্ধারিত সময়ের বাইরে অপসারণ এবং খোলা অবস্থায় ময়লা আবর্জনা পরিবহন কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

বিষয়:আদালত সিটি কর্পোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…