চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:১৫ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
শিক্ষা
A A

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করে তারা বিক্ষোভ করেন।

বিক্ষোভে শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘আমার নদী ফিরায়ে দে, নইলে গদি ছাইড়া দে’; ‘আমার বন্দর ফিরায়ে দে, নইলে গদি ছাইড়া দে’; ‘ক্যাম্পাসে লাশ কেন, শেখ হাসনিা জবাব দাও’; ‘আবরার শহীদ কেন, প্রশাসন জাবাব দাও’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বুয়েট শিক্ষার্থী আবরারকে দেশবিরোধী চক্রান্তের প্রথম শহীদ হিসেবে ঘোষণা করা হয়। সাধারন শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিশির বলেন, ‘দেশের জন্য কথা বলতে গিয়ে আমাদের ভাই আবরার শহীদ হয়েছে। তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। আজকে অবরারের জায়গায় আমি, আপনি কিংবা অন্য কেউ শহীদ হতে পারতাম। তাই দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।’ এসময় তিনি দেশবিরোধী সকল চুক্তি বাতিল সহ আবরার হত্যার খুনিদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা আবরার হত্যার বিচার ও দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানান। জাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, ‘আজকের আন্দোলন বাংলাদেশী জাতীয়তাবাদের আন্দোলন। বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে কথা বলায় আবরারকে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী সন্ত্রাসীদের ভিনদেশী তাবেদারির এ রাজনীতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।’

এর আগে সকাল ১০টার দিকে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। আবরার হত্যার প্রতিবাদে সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল বের করলে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা মিছিলে অংশগ্রহণকারীদের ধাওয়া করে। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার হত্যাজাবিপ্রথম শহীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT