চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৪:০৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা আবরার হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।

সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন হয়। কর্মসূচিতে ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকও শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Banglabid

শিবির অভিযোগে আবরারকে হত্যার অভিযোগের ব্যাপারে মানবন্ধনের আয়োজনকারীরা বলেন: কোনো ব্যক্তির ভিন্ন মত থাকতে পারে এ জন্য তাকে পিটিয়ে হত্যা করার কোন যৌক্তিকতা নেই।

মানববন্ধনে বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন: সকালে ঘুম থেকে উঠেই বুয়েট শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার দুঃসংবাদ পেলাম। বুয়েট ছাত্রাবাসে একজন মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

হত্যার ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করে এ শিক্ষক বলেন: আমরা এমন দেশে বসবাস করছি যেখানে কোনো বিচার নেই। যাকে তাকে ঘুম করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। আমাদের মনে হচ্ছে একটা অস্থির ও অরাজকতার সময়ের মধ্যে বসবাস করছি। এখন জাতির কাছে প্রশ্ন, এই জায়গা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো সেটা আমাদের ভাববার সময় এসে গেছে।

Reneta

মানববন্ধনে সাংস্কৃতিক জোটের সভাপতি ও গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, কোন সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তোলার অধিকার কোন সংগঠনের কারো নেই, সেখানে হত্যা করা একটা জঘন্য অপরাধ। যদি তাদের বিরুদ্ধে সংগঠন ব্যবস্থা না নেয় তাহলে সে সংগঠনকে নিষিদ্ধ করা হোক। একইসাথে অবিলম্বে আবরার হত্যার বিচার দাবি করছি।

মানববন্ধনের সমাপনী বক্তব্যে নৃবিজ্ঞান বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, এই দেশের এই সমাজে মত প্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে, গণতন্ত্রও নামে মাত্র। তাই যদি কেউ মারা যায়, যখন সেটা নিয়ে যতক্ষন পযর্ন্ত হইচই হয় তারপর তা বিচারের আওতায় আনা হয়, নাহলে তা অন্তরালে থেকে যায়। এভাবেই মনুষ্যত্বের অবমাননা চলছে।বেশিরভাগই জনগণকে বুঝ দেয়ার জন্য বিচার করা হচ্ছে। যেভাবে চলছে তা এভাবে চলতে দেওয়া যায় না, সবার সূর্য একদিন অস্ত যাবে।

এসময় মানববন্ধন ও পরবর্তী বিক্ষোভ মিছিলে প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা। তিনি আবরার হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT