চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে দিয়ে তানজিদের প্রথম সেঞ্চুরি এলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

অপেক্ষাটা প্রায় ৩ বছরের। ২০২৩ সালের অক্টোবরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের। পরে ৩০ ওয়ানডেতে ৫ ফিফটি করলেও শতকের দেখা পাননি। হোম অব ক্রিকেট মিরপুরে অবশেষে খরা কাটল টাইগার ওপেনারের। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো ম্যাচটি সরাসরি দেখাচ্ছে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন ও ধারাভাষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমিতে।

তৃতীয় ওয়ানডেতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ গড়ে ছুটছে টিম টাইগার্স।

৩৩তম ওভারের শেষ বলে সালমান আলি আগার বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। ৯৮ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ৬ চার ও ৭ ছক্কার মার। আগে ওয়ানডেতে ২৯ ইনিংসে সর্বোচ্চ ৮৪ রানের সাথে মোট ৬২৬ সংগ্রহ ছিল তার।

টাইগার ওপেনার আউট হয়েছেন ১০৭ বলে ১০৭ রানে। শাহিন শাহ আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে আউট হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরারতানজিদপাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে আসা যাওয়ায় অর্থ ও স্বর্ণ বহনে নতুন নিয়ম

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত প্রায় দুই হাজার, ছড়াচ্ছে দুর্গন্ধ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচএসসিতে পরীক্ষার্থী এবার পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT