চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজিদের সেঞ্চুরির পর বলে শেষের রোমাঞ্চ, সিরিজ জয়ের হাসি বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৬
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

তানজিদ তামিমের সেঞ্চুরিতে বড় স্কোর তুলে অনেকটাই নিশ্চিন্ত ছিল বাংলাদেশ। পাকিস্তানের দ্রুত ৩ উইকেট নিয়ে জয়ের সুবাস পাচ্ছিল মেহেদী হাসান মিরাজের দল। তবে সালমান আলি আগার সেঞ্চুরিতে ম্যাচের মোড় ঘুরতে থাকে। শেষ দিকে ব্যাট হাতে শাহিন শাহ আফ্রিদি হয়ে ওঠেন বাংলাদেশের দুশ্চিন্তার কারণ। তবে শেষ ওভারে রিশাদ হোসেনের অতি ভালো বোলিংয়ে জয় তুলে নেয় টিম টাইগার্স। ১১ রানের জয় পাওয়ায় ২-১ ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো ম্যাচটি সরাসরি দেখিয়েছে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন ও ধারাভাষ্য শোনা গেছে রেডিও ভূমিতে।

তৃতীয় ওয়ানডেতে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জবাবে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। জয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নয়ে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ১৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে দলটি। চতুর্থ উইকেটে গাজী ঘোরী ও আব্দুল সামাদ মিলে যোগ করেন ৫০ রান। গাজী ২৯ রানে আউট হলে জুটি ভাঙে। দলীয় ৮২ রানে আউট হন সামাদ। ৪৫ বলে ৩৪ রান করেন।

ষষ্ঠ উইকেটে সালমান আগা ও সাদ মাসুদ মিলে যোগ করেন ৭৯ রান। ৪৪ বলে ৩৮ রানে সাদ ফিরে যান। সপ্তম উইকেটে ফাহিম আশরাফ ও সালমান মিলে যোগ করেন আরও ৪৮ রান।

একপ্রান্ত আগলে রাখা সালমান আগা শাহিন শাহকে সঙ্গী করে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। ৮৯ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ৯ চার ও ৪ ছক্কার মার। অষ্টম উইকেট জুটিতে ৫২ রান যোগ করেন সালমান। দলীয় ২৬১ রানে আউট হন সালমান। ৯ চার ও ৪ ছক্কায় ৯৮ বলে ১০৬ রান করেন।

Reneta

৪৮.৫ ওভারে শাহিন শাহ আফ্রিদির শট সরাসরি হিট করে মোস্তাফিজের হাঁটুতে। গুরুতর চোট পান টাইগার পেসার। মাঠেই লুটিয়ে পড়েন। দ্রুতই ফিরে আসেন ফিজিও, স্টেচারও নিয়ে আসা মাঠে। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উঠে দাঁড়ান ফিজ। খোঁড়াতে খোঁড়াতে রানআপ নিয়ে বল করে পরের বলে উইকেট তুলে নেন। হারিস রউফ ফেরেন ১ রানে।

শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৪ রান। তবে বল হাতে দুর্দান্ত ছিলেন রিশাদ। কেবল ২ রান দিয়ে দলের জয় নিশ্চিত করেন। শেষ বলে তুলে নেন শাহিন শাহর উইকেট। ৩৮ বলে ৩৭ রান করেন শাহিন।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৪ উইকেট নেন। নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট। রিশাদ নেন ১ উইকেট।

এর আগে ব্যাটে নেমে উদ্বোধনীতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন তানজিদ তামিম ও সাইফ হাসান। ১০৫ রান তোলেন দুজনে। ১৮.১ ওভারে সাইফ আউট হলে জুটি ভাঙে। ৩ চারে ৫৫ বলে ৩৬ রান করেন সাইফ। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ মিলে যোগ করেন ৫৩ রান। শান্ত ৩ চারে ৩৪ বলে ২৭ রানে আউট হন।

তৃতীয় উইকেটে লিটন দাসকে নিয়ে আরও ৪৬ রান তোলেন তানজিদ। পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৩৩তম ওভারের শেষ বলে সালমান আলি আগার বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছান। ৯৮ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ৬টি চার ও ৭ ছক্কার মার। এর আগে ওয়ানডেতে ২৯ ইনিংসে সর্বোচ্চ ইনিংসটি ৮৪ রানের ছিল তানজিদের।

৩৬.২ ওভারে ১৯৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ ফিরে যান ১০৭ বলে ১০৭ রান করে।

চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহীদ হৃদয় মিলে যোগ করেন ৬৮ রান। লিটন আউট হন ৫১ বলে ৪১ রানে। এরপর এসেই আউট হন রিশাদ, খালি হাতে ফেরেন। পরে হৃদয় ও আফিফ হোসেন ইনিংস শেষ করেন। হৃদয় ৪৪ বলে ৪৮ রানে এবং আফিফ ৫ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩ উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরারতানজিদপাকিস্তানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসালমানসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT