বাংলাদেশের আধুনিক গানের প্রাণপুরুষ কিংবদন্তী সৈয়দ আবদুল হাদীর চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার ৬০ বছর পূর্ণ হয়েছে। বাংলা আধুনিক গানের এই পরম শ্রদ্ধেয় শিল্পী ২০০৭ সালে রবীন্দ্রসংগীতের ওপর প্রথম একক অ্যালবাম করেন।
এবার চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে আরেক পরম শ্রদ্ধেয় রবীন্দ্রসংগীতের কিংবদন্তী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার আমন্ত্রণে একটি বিশেষ অনুষ্ঠানে দু’জন এক সঙ্গে গান করেছেন। অনুষ্ঠানের নাম ‘পথ ও পথিক’।
এই অনুষ্ঠানে গানের নানান দিক নিয়ে কথা বলেছেন এই দুজন গুণী শিল্পী। অনুষ্ঠানে সৈয়দ আবদুল হাদী এবং রেজওয়ানা চৌধুরী বন্যার দ্বৈতকণ্ঠে থাকবে রবীন্দ্রনাথের ৩টি জনপ্রিয় গান এবং পৃথক পৃথক একটি করে গান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোহেল রানা বিদ্যুত।
দর্শক অনুষ্ঠানটি দেখতে পারবেন ঈদের দিন বিকেল ৫টা ৩০ মিনিটে।









