আদালত

ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

আবগারি শুল্ক

ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক এবং এ সংক্রান্ত সংশ্লিষ্ট আইন বাতিল চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ।

মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে অর্থসচিব, জাতীয় সংসদের স্পিকার সহ সংশ্লিষ্ট ৪ জন বরাবর এ নোটিশ পাঠান তিনি।

আইনজীবী ইউনূছ আলী আকন্দ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করা হলে, পরবর্তী আইনী  পদক্ষেপ হিসেবে হাইকোর্টে রিট করা হবে।’

প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাবে ১ থেকে ১০ লাখ টাকা জমা হলে ৮০০ টাকা আবগারি শুল্ক কাটার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। আরও বেশি টাকায় শুল্ক হারও বেশি কাটার ব্যবস্থা রাখা আছে।

 

বিষয়:আবগারি শুল্ক লিগ্যাল নোটিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…