ক্রিকেট

আফ্রিদি করোনামুক্ত

বাবা শিশুকে আদর করে জড়িয়ে ধরছেন, প্রকৃতির মাঝে সুখের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা ও শিশুর মধ্যে প্রেম ও বন্ধুত্বের সুন্দর মুহূর্ত, প্রকৃতির মাঝে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ১৩ জুন, এক টুইটার পোস্টে। বৃহস্পতিবার দিলেন সুখবর, সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানিয়েছেন কোভিড-১৯ থেকে সেরে উঠে টেস্টে নেগেটিভ হওয়ার কথা।

স্ত্রী, দুই কন্যাসহ পরিবারের সবার সবশেষ পরীক্ষার ফল নেগেটিভ আসার কথা আফ্রিদি জানিয়েছেন টুইটারে।

বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সংক্রমিত হওয়ার আগে হাই-প্রোফাইল ক্রিকেটারদের মধ্যে ৪০ বছর বয়সী আফ্রিদিই প্রথম ভাইরাসটিতে আক্রান্ত হন। তার স্বদেশি কয়েকজন সাবেক ক্রিকেটার আক্রান্ত হলেও আফ্রিদির মতো তারকাখ্যাতি পাওয়া কেউ ছিল বিশ্বেই প্রথম।

পরে কোভিডে শনাক্ত হন টাইগার তারকা মাশরাফী, বাঁহাতি স্পিনার নাজমুল অপু ও বাংলাদেশের সাবেক ওপেনার নাফিস ইকবাল। আর ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা ১০ পাকিস্তানি ক্রিকেটারের পজিটিভ ও সাতদিনের ব্যবধানে নেগেটিভ হওয়ার খবর তো তার পরের আলোচিত ঘটনাই।

পাকিস্তানের জার্সিতে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টুয়েন্টি খেলেছেন আফ্রিদি। সংক্রমিত হওয়ার আগে নিজের প্রতিষ্ঠিত ‘শহিদ আফ্রিদি ফাউন্ডেশন’র মাধ্যমে তিনি কোভিড আক্রান্তদের জন্য নানারকম সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন গত কয়েকমাস ধরেই।

বিষয়:আফ্রিদি পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…