চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকান ফুটবলারের গল্পে নির্মাতা পরমব্রত’র নতুন ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০১, মে ২০১৯
বিনোদন
A A

সুযোগ পেলেই ক্যামেরার পেছনে কাজ করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এরআগে জিয়ো কাকা, হাওয়া বদল ও লড়াই নির্মাণ করে সেই প্রমাণ তিনি রেখেছেন। ফের ক্যামেরার পেছনে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে।

কলকাতায় আসা এক আফ্রিকান ফুটবলারের গল্প নিয়ে তিনি নির্মাণ করছেন ‘খেলেছি আজগুবি’ নামের একটি কমেডি ছবি।

ছবির গল্প শুরু হয় খেলেছি নামের একজন আফ্রিকান ফুটবলারের কলকাতায় আসার পর থেকে। মায়ের চিকিৎসা খরচ জোগাড় করার জন্য কলকাতায় মাফিয়া গ্যাং এর সঙ্গে যোগাযোগ করতে আসেন সেই খেলোয়াড়। কিন্তু তাকে যাদের নিতে আসার কথা ছিল তাদের খুঁজে পাননা তিনি। ঘটনাক্রমে তার পরিচয় হয় স্মার্ট ট্যাক্সি ড্রাইভার‌‌‌ রাজু আর এক তরুণী সাংবাদিক বনির সঙ্গে।

এরপর কিছু ভুল বোঝাবুঝির কারণে শহরে রটে যায় যে অনেক বড় একজন ফুটবল খেলোয়াড় এসেছে। বড় দুটি ফুটবল ক্লাব তাকে নেয়ার জন্য প্রতিযোগিতায় নামে।

ফুটবল খেলে কি মায়ের চিকিৎসার টাকা সংগ্রহ করে করতে পারবে?‌ এসব নিয়ে চলতে থাকে ছবির ঘটনা। টাইমস অব ইন্ডিয়াকে এমনটাই জানালেন পরমব্রত।

ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন ব্রাজিলিয়ান ফুটবলার এবং সুপার মডেল ব্রুনো ভেনচুরে। পরমব্রত আছেন ট্যাক্সি ড্রাইভার রাজুর ভূমিকায় এবং রিতাভরি চক্রবর্তী আছেন একজন তরুণ সাংবাদিকের ভূমিকায়।

Reneta

এর আগে ২০১৮ সালে ‘সোনার পাহাড়’ ছবিটি নির্মাণ করেছিলেন পরমব্রত। সেই ছবিতে এক একাকী বৃদ্ধার সঙ্গে এক অনাথ বালকের সম্পর্কের গল্প বলেছিলেন তিনি।

‘খেলেছি আজগুবি’ ফুটবল নিয়ে তৈরি কমেডি ঘরনার ছবি। এর আগে ফুটবল নিয়ে ‘লড়াই’‌ পরিচালনা করেছিলেন তিনি। কিন্তু দুটি ছবির বিষয়বস্তু আলাদা বলে জানালেন পরমব্রত। ছবিটি এবছরের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খেলেছি আজগুবিপরমব্রতপরমব্রত চট্টোপাধ্যায়ফুটবললড়াইলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাসাঞ্জের ৫০ সপ্তাহের কারাদণ্ড

পরবর্তী

মে দিবসে আরণ্যক নাট্যদলের বিশেষ আয়োজন

পরবর্তী

মে দিবসে আরণ্যক নাট্যদলের বিশেষ আয়োজন

বিএনপির বিভেদ ঠেকাতেই শপথে অনুমোদন: আলাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT