চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান ঝড়ের সাথে পাল্লা দিতে পারল না জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের দ্বিতীয় টেস্টে যতটা দাপটে জয় তুলেছিল আফগানিস্তান, টি-টুয়েন্টিতে যেন সেখান থেকেই শুরু করল তারা। ব্যাটে-বলে জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে ৪৮ রানের জয়ে মাঠ ছেড়েছে আফগানরা।

আবু ধাবিতে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানের বিশাল সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫০ পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে।

উদ্বোধনীতে ৮ ওভারে ৮০ তুলে ঝড়ের শুরুটা করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও করিম জানাত। ১০ রানরেটের সেই যাত্রা ইনিংসের শেষ অবধি ধরে রাখে আফগানরা।

২২ বলে ২৬ করে জানাত ফিরে গেলেও গুরবাজ জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। ৪৫ বলে ৮৭ করে থেমেছেন। ৬ চার ও ৭ ছক্কার তাণ্ডব দেখিয়েছে তার ব্যাট।

অধিনায়ক আসগর আফগানের সাথে ৩৮ বলে ৭৪ রানের জুটি গড়ে ফেরেন ১৯ বছর বয়সী ডানহাতি গুরবাজ। আসগরের ব্যাটে এসেছে ৫৫ রান। ৬ চার ও ২ ছয়ে ৩৮ বলে সাজানো।

২টি করে উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের রিচার্ড নেগ্রাভা ও ব্লেসিং মুজারাবানি। একটি উইকেট রায়ান বুরির।

Reneta

লক্ষ্য তাড়ায় নেমে টিনাশের ৩৭ বলে ৪৪, মুসাকান্দার ১৪ বলে ১৮, অধিনায়ক উইলিয়ামসের ২০ বলে ২২, রাজার ১৪ বলে ২২ ও মুতুম্বামির ১০ বলে ১৫ রানে দেড়শ পর্যন্ত যায় জিম্বাবুয়ে।

আফগানদের সেরা বোলার রশিদ খান ২৮ রানে ৩ উইকেট নিয়ে সেরা। ২টি করে উইকেট নিয়েছেন ফরিদ আহমেদ ও করিম জানাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুরবাজরশিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT