চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান, পাকিস্তান ও ক্যামেরুনে জঙ্গি হামলায় নিহত ৩৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

আফগানিস্তান, পাকিস্তান ও ক্যামেরুনে জঙ্গি হামলা হয়েছে। আফগানিস্তানের জালালাবাদে পাকিস্তান কনস্যুলেটে আইএস এর হামলায় ৭ নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।

পাকিস্তানে টিকাদান কেন্দ্রে আত্মঘাতী হামলায় মারা গেছে ১৪ জন। ক্যামেরুনে বোকো হারামের হামলায় নিহত হয়েছে ১২জন।

ভিসা নেয়ার অজুহাতে কনস্যুলেট কমপাউন্ডে ঢুকে পড়ে নিজেকে উড়িয়ে দেয় হামলাকারী। হামলার পর পরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু করে জঙ্গিরা। চার ঘন্টার বন্দুকযদ্ধে কমপক্ষে সাত নিরাপত্তারক্ষী মারা গেছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়।

Banglabid

কয়েকদিন আগে হামলা হওয়া ভারতীয় কনস্যুলেটে কাছেই অবস্থিত জালালাবাদের পাকিস্তান কনস্যুলেট। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস।

পাকিস্তানের কোয়েটায় পোলিও টিকাদান কেন্দ্রে কার্ড দিতে যাচ্ছিলো নিরাপত্তা বাহিনীর একটি দল। পথেই আত্মঘাতি হামলায় নিহত হয় ১৩ নিরপত্তারক্ষী ও একজন পথচারী। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান।

উত্তর ক্যামেরুনের ইয়োন্ডিতে ভোরে একটি মসজিদে আত্মঘাতী হামলা চালায় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এতে ঘটনাস্থলেই নিহত হয় ১২ জন।

Reneta

তবে ইরাকের সালাহউদ্দিন ও আনবার প্রদেশে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে যৌথবাহিনী। হামলায় বহু জঙ্গিকে হত্যা ও আইএস এর বেশক’টি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসবোকো হারাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসি নয়, বার্সাকে জেতালেন মুনির

পরবর্তী

বঙ্গবন্ধু গোল্ড কাপে আজ মাঠে নামছে চার দল

পরবর্তী

বঙ্গবন্ধু গোল্ড কাপে আজ মাঠে নামছে চার দল

‘দেশের তরুণদের হতাশার কোনো কারণ নেই’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT