চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তান ‘চ্যাম্পিয়ন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড বিশ্বকাপ আগেই নিশ্চিত করেছিল আফগানিস্তান। বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজেরও। এদিন দুদলের লড়াইটা ছিল বিশ্বকাপ বাছাইপর্বে একনম্বর হওয়ার। তাতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান। ক্যারিবীয়দের পাত্তা না দিয়ে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে আফগানরা।

রোববার প্রথম ব্যাট করতে নেমে ১৯ বল বাকি থাকতে ২০৪ রানের অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯.২ ওভার হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান।

এই ম্যাচেও রান পাননি ক্রিস গেইল। তাই শুরুটাও ভাল হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ১৬ রানের মাথায় মাত্র ১০ রান করে আউট হন গেইল। দ্বিতীয় উইকেট জুটিতে কিছুটা চেষ্টা করেছিলেন এভিন লুইস ও সাই হোপ। কিন্তু ২৭ রান করেই ফেরেন লুইস। বেশি দূর যেতে পারেননি হোপ (২৩) ও মারলন স্যামুয়েলস (১৭)। রানের খাতা খোলার আগে ফেরেন অধিনায়ক জেসন হোল্ডারও।

ওয়েস্ট ইন্ডিজকে যা একটু টেনেছেন সিমরন হেটমেয়ার ও রোভন পাওয়েল। দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেন পাওয়েল। হেটমেয়ারের ব্যাট থেকে আসে ৩৮ রান। শেষ দিকে অ্যাসলে নার্স ২৬ করলে ২০০ ছাড়ায় ক্যারিবীয়দের ইনিংস।

আফগানিস্তানের সফল বোলার মুজিবুর রহমান। ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। গুলবদিন নায়েব নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন দৌলত জাদরান, সরাফউদ্দিন আশরাফ ও রশিদ খান।

এক উইকেট নিলেও এদিন ইতিহাসে নাম লিখিয়েছেন রশিদ খান। সব চেয়ে কম ম্যাচ ও কম বয়সে আন্তর্জাতিক ওয়ানডেতে শততম উইকেট নেয়ার রেকর্ড করেছেন।মাত্র ৪৪ ম্যাচেই নিলেন ১০০ উইকেট।

Reneta

সহজ টার্গেট তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটাও হয় দারুণ। ৯.৪ ওভারে ৫৮ রান তুলে বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি। তাতে অবদানটা মোহাম্মদ শাহজাদেরই বেশি। এসময় ১৭ রান করে আউট হন গুলবদিন নায়েব।

দ্বিতীয় উইকেট জুটিতে রহমত শাহকে নিয়ে ৯০ রান তোলেন শাহজাদ। যদিও ১৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। ৮৪ রান করে গেইলের শিকার হন। পরে ৫১ রান করা রহমতকেও ফেরান গেইল।

দুই সেট ব্যাটসম্যান ফিরে গেলেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি আফগানদের। ৩৬ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেন মোহাম্মদ নবি ও সামিউল্লাহ শেনওয়ারি। নবি মাত্র ১২ বলে ২৭ রান আর শেনওয়ারি ২০ রানে অপরাজিত থাকেন।

ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন ৮৪ রান করা মোহাম্মদ শাহজাদ। আর টুর্নামেন্ট সেরার ট্রফি উঠেছে ৩৬ বছর পর বিশ্বকাপ মিস করা জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT