চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে হামলার দায় স্বীকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
আফগানিস্তানের সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে হামলা-

আফগানিস্তানের সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে হামলা-

আফগানিস্তানের জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে হামলার ঘটনায় এখনও পর্যন্ত দু’জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য। অন্যজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। তবে ইসলামিক স্টেট তাদের আমাক বার্তা সংস্থায় হামলার দায় স্বীকার করলেও এ দাবির পক্ষে তাৎক্ষণিক কোন প্রমাণ দেয়নি।

জালালাবাদে সেভ দ্য চিলড্রেন কম্পাউন্ডের বাইরে বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্রথমে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়। পরে বন্দুকধারীরা ভবনটিতে প্রবেশ করে। হামলার পর আফগান টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে কম্পাউন্ড থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি ও অন্তত একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

এই ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তর। হামলার সময় এই কার্যালয়ে ৫০ জনের মতো মানুষ ছিল বলে কর্মকর্তারা ধারণা করছেন।

জঙ্গিদের মুখপাত্র ‘আমাক’ জানিয়েছে, একটি গাড়িবোমা হামলাসহ অন্য আরও তিনটি হামলা চালানো হয়েছে। তিন আইএস যোদ্ধা হামলা চালিয়েছে। এ হামলার লক্ষ্য ছিল জালালাবাদের ব্রিটিশ, সুইডিশ এবং আফগান সরকারি প্রতিষ্ঠানগুলো।

Reneta

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খগিয়ানি বলেন, ‘হামলাকারীরা সেভ দ্য চিলড্রেন দপ্তরের ভেতরে প্রবেশ করেছে এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের লড়াই চলছে।’ অনিশ্চিত কয়েকটি খবরে দুই হামলাকারী নিহত হওয়ার কথা বলা হয়েছে। বেজমেন্ট থেকে সেনাবাহিনী ৪৫ জনকে উদ্ধার করার কথা জানিয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তারা পুলিশের পোশাক পরা অন্তত চার হামলাকারীকে দেখেছেন। এক বন্দুকধারী প্রবেশপথে রকেট চালিত গ্রেনেড হামলাও চালিয়েছে। হামলা ঠেকাতে আফগান কমান্ডোদের সঙ্গে যোগ দিয়েছে পুলিশ।

সম্প্রতি আফগানিস্তানে পুলিশ ও সেনাবাহিনীর পোশাকে হামলার ঘটনা বেড়েছে। এর মাত্র চারদিন আগে তালেবান বন্দুকধারীরা রাজধানী কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা চালিয়ে অন্তত ২২ জনকে হত্যা করে। সেখানেও হামলাকারীরা আফগান সেনাদের পোশাক পরে এসেছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআফগানিস্তানসেভ দ্য চিলড্রেন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল নেই, ঘরে পয়েন্ট হারাল মিয়ামি

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছায়নি যুক্তরাষ্ট্র-ইরান

এপ্রিল ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT