আন্তর্জাতিক

আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১১

আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত ১১

আফগানিস্তানের কাবুলে একটি হোটেলে সন্ত্রাসী হামলায় এক মার্কিন ও দুই ভারতীয় নাগরিকসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

কাবুল পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে পার্ক প্যালেস হোটেলে কনসার্ট চলার সময় বন্দুকধারীরা হামলা চালিয়ে বিদেশী অতিথিদের  জিম্মি করে। পরে নিরাপত্তা বাহিনী হোটেলটিকে ঘিরে ফেললে সন্ত্রাসীরা গুলি করতে থাকে। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। ভোরে নিরাপত্তা বাহিনী হোটেলের নিয়ন্ত্রণ নিলে জিম্মি দশার অবসান ঘটে।

পুলিশ আরও জানায়, তাদের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে।  ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিষয়:আফগানিস্তান সন্ত্রাসী হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…