আন্তর্জাতিক

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত, মার্কিন সেনাসহ নিহত ১১

আফগানিস্তানে বিমান বিধ্বস্ত, মার্কিন সেনাসহ নিহত ১১

আফগানিস্তানের মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জন মার্কিন সেনা রয়েছে। হারকিউলিস সি-ওয়ান থার্টি বিমানটি স্থানীয় সময় মধ্যরাতে জালালাবাদ বিমানবন্দরে বিধ্বস্ত হয়।

সেনা পরিবহন ও ভারি কার্গো বহনে ব্যবহার করা হয় এ ধরনের বিমান।

তালেবান নেতা জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তালেবানরাই গুলি করে বিমানটি ভূপাতিত করেছে।

তবে মার্কিন সেনাসূত্র বলছে, এ বিষয়ে তদন্ত চলছে।

আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার করে নিলেও এখনো সেখানে ১০ হাজার সেনা রয়েছে।

বিষয়:আফগানিস্তান সামরিক বিমান বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…