আন্তর্জাতিক

আফগানিস্তানে টিকটক-পাবজি নিষিদ্ধ

PUBG Mobile এবং TikTok লোগো একসাথে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

PUBG Mobile এবং TikTok এর লোগো একটি কালো পটভূমিতে প্রদর্শিত হয়েছে, যা গেমিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জনপ্রিয়তা নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে তালেবান সরকার দেশটিতে ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক এবং অনলাইন গেম পাবজি নিষিদ্ধ করেছে।

বিবিসি’র অনলাইন প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে আফগান যুবকরা বিপথে যাচ্ছে বলে দাবি করেছে তালেবান।

তালেবান জানিয়েছে, অনৈতিক উপাদান হিসাবে বিবেচিত টিভি চ্যানেলগুলিকে সম্প্রচার করা নিষিদ্ধ করবে তারা।

এর আগে সঙ্গীত, সিনেমা এবং টেলিভিশনের সোপ অপেরার উপর নিষেধাজ্ঞার দেয়া হয়েছিল।

তালেবান মুখপাত্র ইনামুল্লাহ সামাঙ্গানি বলেছেন, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত হওয়া থেকে ঠেকাতে সর্বশেষ নিষেধাজ্ঞা জরুরি ছিল।

তবে নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে এবং কতদিনের জন্য তা স্পষ্ট নয়।

গত আগস্টে ক্ষমতায় আসার পর এই প্রথম গ্রুপটি কোনো অ্যাপ নিষিদ্ধ করলো।

বিষয়:আফগানিস্তান টিকটক ও পাবজি নিষিদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…