আন্তর্জাতিক

আফগানিস্তানে জঙ্গি হামলায় চেক সাহায্য সংস্থার ৭ কর্মী নিহত

আফগানিস্তানে জঙ্গি হামলায় চেক সাহায্য সংস্থার ৭ কর্মী নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাল্খ প্রদেশের জারি জেলায় জঙ্গি হামলায় চেক সাহায্য সংস্থার ৭ কর্মীসহ ৯ জন নিহত হয়েছেন।

সোমবার রাতে ‘পিপল ইন নিড’এর গেস্ট হাউসে হামলায় এক মহিলা সাহায্যকর্মীসহ ৭ সহায়তাকর্মী নিহত হন। দু’ নিরাপত্তা প্রহরীও নিহত হন ওই হামলায়।

সাহায্যকর্মীরা ২০০১ সাল থেকে আফগানিস্তানে বিভিন্ন ধরণের মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী দল হামলার দায় স্বীকার করেনি। তবে কর্তৃপক্ষ ধারণা করছে, হামলাটি জঙ্গি গোষ্ঠী তালেবানরাই করেছে।

জঙ্গিরা মানবিক সাহায্যকর্মীদের ওপর হামলা না করার নীতির কথা বললেও আফগানিস্তানে আন্তর্জাতিক সাহায্যকর্মীদের ওপর হামলা দিন দিন বাড়ছে। 

এর আগে তালেবানরা কাবুলের একটি গেস্টহাউসে হামলা চালিয়ে ১৪ বিদেশীকে হত্যা করে। তাদের বেশিরভাগই ছিলেন আন্তর্জাতিক সাহায্যকর্মী।

বিষয়:আফগানিস্তান জঙ্গি হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…