চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের বিষয়ে বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ
A A

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন: বাংলাদেশ স্বাধীনভাবে আফগানিস্তানের বিষয়ে পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত নেবে, অন্য কোনো দেশের দ্বারা প্রভাবিত হবে না।

ইউরোপে ত্রিদেশীয় সফর শেষে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন: আমরা এখনও আফগানিস্তান ইস্যুতে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।

বাসস জানায়, পররাষ্ট্রমন্ত্রী এলডিসি থেকে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে বৈঠকে যোগ দিতে ব্রিটেন, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ড সফর করেন। এসময় তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমেনিক রাবের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

ড. মোমেন বলেন: ইউরোপ সফরকালে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশ অন্যান্য দেশের নীতি অনুসরণ করবে কিনা, কিন্তু আমি এটা স্পষ্ট করে দিয়েছি যে, এই ব্যাপারে ঢাকার সিদ্ধান্ত স্বাধীন হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান: সার্কের সদস্য রাষ্ট্র আফগানিস্তানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের নীতি আফগান সরকারের মনোভাব এবং নীতির উপর নির্ভর করবে। ঢাকা রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসা একটি জনগণের সরকারে বিশ্বাস করে। কিন্তু আমরা কোনোভাবেই কোনো সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করব না।

এর আগে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম জানিয়েছিলেন: ঢাকা আফগানিস্তানের অন্তবর্তীকালীন সরকারকে স্বাগত কিংবা স্বাগত না জানানোর সিদ্ধান্তে পৌঁছেনি, বরং সেখানে একটি স্থায়ী সরকার গঠন না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। ঢাকা এখনও পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। আমরা তাড়াহুড়ো করে কিছু করতে চাই না। আফগানিস্তানে যেকোন যুদ্ধ থেকে সম্পূর্ণ শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকে ঢাকার মনোযোগ এখনও রয়ে গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানড. একে আবদুল মোমেনতালেবানপররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT